উদ্দীপকে দিপা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে দিপা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গারোরা বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের অধিকাংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করেন। তারা বিভিন্ন গোত্র ও উপগোত্রে বিভক্ত। তারা গোত্রকে 'চাচ্চি' এবং 'উপগোত্রকে 'মাহারী' বলে। চাচ্চি হলো তাদের সর্ববৃহৎ গোত্রের নাম। মাহারী দ্বারা মূলত একই বংশের লোককে নির্দেশ করা হয়ে থাকে। এ গোত্রগুলো ক্ষুদ্র হয় বলে এদের সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক নির্ণয় করা সহজ হয়। গারোদের পরিবার মাতৃসূত্রীয় রীতি অনুসরণ করে থাকে। ফলে মেয়েরা বংশানুক্রমে মায়ের ধারায় সম্পত্তিতে অধিকার পায়। বিবাহিত ছেলেরা স্ত্রীর বাড়িতে গিয়ে ওঠে এবং স্ত্রীর পরিবারের সদস্যদের সাথে চাষাবাদ করে। গারোদের প্রধান পেশা হলো কৃষিকাজ। তাদের মধ্যে অনেকেই দিনমজুরের মতো প্রাণান্তকর পরিশ্রম করে কৃষিকাজ করে। গারোরা আগে জুম বা পালাক্রম চাষ করলেও ১৯৫০ সালের পর থেকে তারা হাল চাষ বা কৃষিতে অভ্যস্ত হয়ে পড়েছে। গারোরা পুনর্জন্মে বিশ্বাস করে। তাদের বিশ্বাস আত্মা অমর এবং মৃত্যুর পর আত্মা চিকমাং নামক স্থানে চলে যায়। তারা মনে করে চিকমাং হলো মৃতের দেশ। উদ্দীপকে নারী নেত্রী দিপা যে নৃৎগোষ্ঠীর কথা উল্লেখ্য করেন তাদের অর্থনীতি কৃষিভিত্তিক এবং পরিবার ব্যবস্থা মাতৃসূত্রীয়। তাদের গোত্রগুলো ক্ষুদ্র হয় বলে সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক নির্ণয় করা সহজ হয়। এদের বিশ্বাস মৃত্যুর পর আত্মা চিকমাং নামক স্থানে চলে যায়। দিপার এ বক্তব্য উপরে আলোচিত ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, দিপা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দিপা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর