শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত শেষোক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক, জীবনের বৈচিত্র্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত শেষোক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো মনিপুরি। তাদের সাংস্কৃতিক জীবন বেশ বৈচিত্র্যময়। মনিপুরিদের সাংস্কৃতিক জীবন বৈচিত্র্যময় ও স্বকীয়তায় সমৃদ্ধ। মনিপুরিরা খাবারের ব্যাপারে খুব সচেতন। তারা সাধারণত নিরামিষভোজী। ভাত, ডাল, শাকসবজি, দুধ ও মাখন তাদের প্রধান খাদ্য। পোশাকে রয়েছে তাদের নিজস্ব স্বকীয়তা- মেয়েরা লুঙ্গি ও নাগ পোশাক পরিধান করে, ছেলেরা ধুতি পরে। আবার উৎসব ও বিশেষ নৃত্যের সময় তারা অন্যান্য পোশাক পরিধান করে। নাচ ও সংগীত তাদের সংস্কৃতির মূল বৈশিষ্ট্য। 'লাইহারাউবা' তাদের নৃত্যের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এছাড়া 'থাবাল চংবা' ও 'পেনা ইসেই' নৃত্য অত্যন্ত জনপ্রিয়। তাঁতবস্ত্র, হস্তশিল্প এবং দৃশ্যশিল্পও তাদের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় দিক থেকে মনিপুরিরা তিন ভাগে বিভক্ত- মেইতেইরা 'অপোকপা' ধর্মে, বিষ্ণুপ্রিয়ারা 'বৈষ্ণব ধর্মে' এবং পাঙ্গণরা 'ইসলাম ধর্মে বিশ্বাসী। তাদের ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে রাসলীলা, রাসমেলা, দোলযাত্রা, রথযাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভাষার ক্ষেত্রে তারা মৈতেয় মনিপুরি ও বিষ্ণুপ্রিয়া মনিপুরি- এই দুই ভাগে বিভক্ত। মৃতদেহ দাহসহ অস্থিসঞ্জার ও শ্রাদ্ধ তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ। সর্বোপরি বলা যায়, খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা, শিল্প, ধর্ম ও উৎসবের বৈচিত্র্যে মনিপুরিদের সাংস্কৃতিক জীবন স্বতন্ত্র পরিচয়ে সমৃদ্ধ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত শেষোক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক, জীবনের বৈচিত্…

উদ্দীপক

শিরীন রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে বেড়াতে গিয়ে এমন একটি, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাথে পরিচয় হয়, যাদের প্রধান দেবতার নাম 'মারাং বুরু'। তাদের গ্রামপ্রধানের নাম মাঝি। ইতিহাসে এ ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি বিদ্রোহের ঘটনা বিখ্যাত হয়ে আছে। বেশ কিছুদিন আগে শিরীন সিলেট বেড়াতে গিয়ে অন্য আরেকটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর পরিচয় পায়, যারা বিশেষ ধরনের কাপড় ও নৃত্যের জন্য বিখ্যাত।

Dhaka · 2025

উত্তর

যে মেয়ে তার মায়ের কাছ থেকে সম্পত্তি লাভ করে তাকে বলা হয় 'নোকনা'।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শিরীনের রাজশাহীতে দেখা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী হলো সাঁওতাল। সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী। ১৮৩৬ সালে ব্রিটিশ সরকার ভারতবর্ষের বিহার রাজ্যে সাঁওতালদের জন্য একটি এলাকা নির্দিষ্ট করে দেয়, যা সাঁওতাল পরগণা নামে পরিচিত। পরে সেখানে বহিরাগত মহাজন ও ব্যবসায়ীরা এসে তাদের ওপর নির্যাতন শুরু করলে রূপ নেয় বিদ্রোহে, যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। এ বিদ্রোহ দমনে ব্রিটিশ সরকার মহাজনদের পক্ষ নিলে প্রায় ১০ হাজার বিদ্রোহী নিহত হয়। এরপরই তারা বাংলাদেশের উত্তরবঙ্গ তথা বৃহত্তর রাজশাহী, নওগাঁ, নাটোর, দিনাজপুর, রংপুর ও জয়পুরহাটসহ প্রভৃতি জেলায় বসতি স্থাপন করে। সাঁওতাল সমাজের মূলভিত্তি হলো গ্রামপঞ্চায়েত। তাদের গ্রাম প্রধানকে বলা হয় 'মানযহি' বা 'মাঝি'। তার নেতৃত্বেই গ্রামের যাবতীয় কার্যকলাপ সম্পাদিত হয়। সাঁওতালদের মধ্যে সনাতন ধর্ম এবং খ্রিষ্টধর্মের সুস্পষ্ট প্রভাব লক্ষ করা যায়। তাদের ভাষায় দেবতাকে বলা হয় বোঙ্গা। তাদের প্রধান দেবতা হলো 'মারাং বুরু'। আদিকালে মারাং বুরুর পূজায় নরবলি দেওয়া হতো, বর্তমানে লাল ফুল ও ফল দিয়ে এ পূজার আয়োজন করা হয়। উদ্দীপকে দেখা যায়, শিরীন রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে বেড়াতে গেলে তার সাথে একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর পরিচয় হয়, যাদের প্রধান দেবতার নাম 'মারাং বুরু' এবং তাদের গ্রাম প্রধানের নাম 'মাঝি'। এমনকি ইতিহাসে এ ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি বিদ্রোহের ঘটনা বিখ্যাত হয়ে আছে। এসব আলোচনা উপরে বর্ণিত সাঁওতাল নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, শিরীনের রাজশাহীতে দেখা ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো সাঁওতাল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শেষোক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো মনিপুরি। তাদের সাংস্কৃতিক জীবন বেশ বৈচিত্র্যময়। মনিপুরিদের সাংস্কৃতিক জীবন বৈচিত্র্যময় ও স্বকীয়তায় সমৃদ্ধ। মনিপুরিরা খাবারের ব্যাপারে খুব সচেতন। তারা সাধারণত নিরামিষভোজী। ভাত, ডাল, শাকসবজি, দুধ ও মাখন তাদের প্রধান খাদ্য। পোশাকে রয়েছে তাদের নিজস্ব স্বকীয়তা- মেয়েরা লুঙ্গি ও নাগ পোশাক পরিধান করে, ছেলেরা ধুতি পরে। আবার উৎসব ও বিশেষ নৃত্যের সময় তারা অন্যান্য পোশাক পরিধান করে। নাচ ও সংগীত তাদের সংস্কৃতির মূল বৈশিষ্ট্য। 'লাইহারাউবা' তাদের নৃত্যের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এছাড়া 'থাবাল চংবা' ও 'পেনা ইসেই' নৃত্য অত্যন্ত জনপ্রিয়। তাঁতবস্ত্র, হস্তশিল্প এবং দৃশ্যশিল্পও তাদের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় দিক থেকে মনিপুরিরা তিন ভাগে বিভক্ত- মেইতেইরা 'অপোকপা' ধর্মে, বিষ্ণুপ্রিয়ারা 'বৈষ্ণব ধর্মে' এবং পাঙ্গণরা 'ইসলাম ধর্মে বিশ্বাসী। তাদের ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে রাসলীলা, রাসমেলা, দোলযাত্রা, রথযাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভাষার ক্ষেত্রে তারা মৈতেয় মনিপুরি ও বিষ্ণুপ্রিয়া মনিপুরি- এই দুই ভাগে বিভক্ত। মৃতদেহ দাহসহ অস্থিসঞ্জার ও শ্রাদ্ধ তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ। সর্বোপরি বলা যায়, খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা, শিল্প, ধর্ম ও উৎসবের বৈচিত্র্যে মনিপুরিদের সাংস্কৃতিক জীবন স্বতন্ত্র পরিচয়ে সমৃদ্ধ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।