উদ্দীপকের সোমা আপাং কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সোমা আপাং গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল জেলা এবং বৃহত্তর সিলেট অঞ্চলের কোনো কোনো অংশে বাস করে। গারো সমাজ প্রধানত মাতৃসূত্রীয়। এ ব্যবস্থায় বংশ নাম ও সম্পত্তি মাতৃধারায় মাতা থেকে মেয়েতে বর্তায়। গারো পরিবারে মা সব সম্পত্তির মালিক। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা বা 'নোকনা' সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। রীতি অনুযায়ী নোকনার বোনেরা তাদের মায়ের কাছ থেকে সম্পত্তি পায় না। যারা সম্পত্তি পায় না তাদের বলা হয় 'এগেট'। গারো সমাজে মনোগামী বা যুগল বিবাহ বেশি প্রচলিত। বহু স্ত্রী বিবাহও দেখা যায়। গারো বিয়েতে কন্যাকে কোনো পণ দিতে হয় না। অর্থাৎ- এ বিয়েতে কোনো যৌতুক বা লেনদেন নেই। উদ্দীপকে দেখা যায়, সোমা আপাং ময়মনসিংহে বাস করে। তার মায়ের ইচ্ছায় পরিবারে সবকিছু পরিচালিত হয় এবং তাদের বিয়েতে যৌতুকের প্রচলন নেই। সোমা আপাং-এর পরিবারের এ দিকগুলো এবং গারো সমাজের তুলনামূলক আলোচনায় সহজেই অনুমেয় যে, সোমা আপাং গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সোমা আপাং কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর