উদ্দীপকে সম্প্রদায়টির প্রশাসন ও সাংগঠনিক কাঠামো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সম্প্রদায়টি হলো চাকমা নৃগোষ্ঠী। চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলাজুড়েই চাকমাদের বসবাস। বলা হয়ে থাকে, এরা চম্পক নগরের বাসিন্দা। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এদের প্রধান উৎসব হলো নববর্ষের অনুষ্ঠান। রাজবন বিহারের কঠিন চীবর দান উৎসব তাদের একটি মাহাত্ম্যপূর্ণ উৎসব। উদ্দীপকেও অনুরূপ বৈশিষ্ট্য দেখা যায়। যা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ইঙ্গিত করে। চাকমাদের সমাজব্যবস্থায় সমাজের প্রধান হলেন চামকা রাজা। রাজাকে কেন্দ্র করেই চাকমা সমাজ আবর্তিত হচ্ছে। চাকমা সমাজে রাজার পরে মৌজা প্রধান হেডম্যান এবং তাদের নিচে রয়েছেন পাড়াপ্রধান বা কারবারিরা। তাদের সমাজে এরূপ প্রশাসনিক কাঠামো এখনও বিদ্যমান। তবে আধুনিক শিক্ষাব্যবস্থার কারণে এ ব্যবস্থা ক্রমশ হ্রাস পাচ্ছে। চাকমাদের সমাজে গ্রাম বা মৌজার চেয়ে বৃহৎ সংগঠন হলো চাকমা সার্কেল এবং প্রধান হলেন চাকমা রাজা। তিনি বংশানুক্রমে নিযুক্ত, হন। তিনি সমাজের বিদ্যমান সমস্যা স্থানীয় বিচার-সালিশের মাধ্যমে সমাধান করে থাকেন। কতকগুলো চাকমা আদাম নিয়ে গঠিত হয় গ্রাম বা মৌজা। এর প্রধানকে বলা হয় হেডম্যান। মাঠ পর্যায়ে খাজনা আদায় করার দায়িত্ব হেডম্যানের। আবার কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় পাড়া বা আদাম। আদামের প্রধানকে বলা হয় কারবারি। কারবারি আদামের শান্তি-শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি স্থানীয় বিচার সালিশে মৌজা প্রধানকে সাহায্য করে থাকেন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সম্প্রদায়টির প্রশাসন ও সাংগঠনিক কাঠামো বর্ণনা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর