উদ্দীপকে বর্ণিত মুমুর নৃগোষ্ঠীগত পরিচয় ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুমু চাকমা নৃগোষ্ঠীর অন্তর্গত। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জুড়েই চাকমারা বসবাস করে। নরগোষ্ঠীগতভাবে চাকমারা মঙ্গোলীয়। তাদের গায়ের রং ফর্সা, নাক চ্যাপ্টা এবং চোখ ছোট। তাদের নিজস্ব ভাষা রয়েছে, যা চাকমা বা চাঙমা ভাষা নামে পরিচিত। চাকমারা বৌদ্ধধর্মের অনুসারী। তাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু। তারা চৈত্র মাসের শেষ দুই দিন এবং বৈশাখ মাসের প্রথম দিনটিসহ মোট তিনদিন বিজু উৎসব উদ্যাপন করে। উদ্দীপকে দেখা যায়, মুমু বাংলাদেশের বান্দরবান জেলায় বসবাসরত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। তাদের প্রধান ধর্মীয় উৎসব হলো বিজু। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত চাকমা নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মুমু চাকমা নৃগোষ্ঠীর সদস্য এবং তাদের মধ্যে নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলীয় প্রভাব অধিক লক্ষ করা যায়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মুমুর নৃগোষ্ঠীগত পরিচয় ব্যাখ্যা কর।
উদ্দীপক
পটুয়াখালী সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর