চিত্র-১ এবং চিত্র-২-এর সমাজব্যবস্থার মধ্যে তুমি কি কোন পার্থক্য পাও? বিশ্লেষণ কর ।
উত্তর: চিত্র-১ দ্বারা গারো নৃগোষ্ঠীকে বোঝানো হয়েছে। গারো এবং সাঁওতালদের সমাজ ব্যবস্থার মধ্যে আমি যথেষ্ট পার্থক্য খুঁজে পাই । গারো পরিবার প্রধানত মাতৃসূত্রীয়। গারোদের মধ্যে সম্পত্তি এবং বংশ নাম মা থেকে মেয়েতে বর্তায় । গারো দম্পতি বিয়ের পর স্ত্রীর বাবার গৃহে বসবাস করে। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠ কন্যা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। অন্যদিকে, সাঁওতালদের মধ্যে পিতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা বিদ্যমান অর্থাৎ বিয়ের পর স্ত্রীরা তাদের স্বামীর বাড়িতে এসে বসবাস করে। সাঁওতালদের মধ্যে বড় ভাই মারা গেলে ছোট ভাই বিধবা ভাবীকে বিয়ে করতে পারে । শুধুমাত্র সাঁওতালদের মধ্যেই এই রীতি লক্ষণীয়'। সাঁওতালদের সমাজব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা বিদ্যমান । পঞ্চায়েত ব্যবস্থায় “মাঝি' হলেন গ্রামপ্রধান। তার নেতৃত্বেই গ্রামের যাবতীয় কার্যকলাপ সম্পাদিত হয় । অন্যদিকে, গারো সমাজে কখনোই কেন্দ্রীয় নেতৃত্ব গড়ে ওঠেনি। গারো সমাজে মোড়ল গণ্যমান্য ব্যক্তিরা গ্রামীণ বিচার পরিচালনা করেন । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গারোদের সমাজব্যবস্থা এবং সাঁওতালদের সমাজব্যবস্থায় নৃতাত্ত্বিক অনেক পার্থক্য বিদ্যমান
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ এবং চিত্র-২-এর সমাজব্যবস্থার মধ্যে তুমি কি কোন পার্থক্য পাও…
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর