উদ্দীপকে 'হোড়' যে নৃগোষ্ঠীকে চিহ্নিত করা হয় তাদের পারিবারিক ও বৈবাহিক জীবন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে হোড় দ্বারা কোচ নৃগোষ্ঠীকে চিহ্নিত করা যায়। কোচরা হিন্দু ধর্মে বিশ্বাসী । হোড় বা মহাদেবকে কোচরা তাদের নিজস্ব দেবতা হিসেবে বিবেচনা করে। অনেক কোচ আছে যারা নিজেদেরকে 'হোড়' বলে পরিচয় দেয়। উদ্দীপকে দেখা যায়, একটি নৃগোষ্ঠী যারা নিজেদেরকে কোচ হিসেবে পরিচয় দেয়, যা উপরে আলোচিত কোচ নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ । কোচ নৃগোষ্ঠী পিতৃপ্রধান হলেও সন্তানরা মায়ের পদবি গ্রহণ করে। তবে পুত্র সন্তানরাই পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। কোচ সমাজে সাধারণত দু'ধরনের বিবাহ প্রচলিত। যথা- বিয়া ও হাদিদাবাইয়া। 'বিয়া' হচ্ছে স্বাভাবিক বৈধ পদ্ধতি, যা সবার কাছে গ্রহণযোগ্য এবং সামাজিকভাবে অনুমোদিত। অন্যদিকে কোনো কোচ যুগল পরিবারের অসম্মতিতে পালিয়ে বিয়ে করলে সে বিবাহ রীতিকে 'হাদিদাবাইয়া' বলে। কোচদের মধ্যে একই গোত্রে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ। কোচ সমাজে বিবাহ বিচ্ছেদ ও বিধবা বিবাহের প্রচলন রয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'হোড়' যে নৃগোষ্ঠীকে চিহ্নিত করা হয় তাদের পারিবারিক ও বৈব…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর