উদ্দীপকে বর্ণিত 'খ' ক্ষুদ্র নৃগোষ্ঠীটির প্রশাসনিক ব্যবস্থা কীভাবে পরিচালিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'খ' ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা। নিজস্ব পদ্ধতিতে তাদের প্রশাসনিক ব্যবস্থা পরিচালিত হয় । চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। এছাড়া তাদের নিজস্ব বর্ণমালা রয়েছে। তাদের অন্যতম উৎসব হলো মাঘী পূর্ণিমা ও কঠিন চীবর দান। উদ্দীপকের 'খ' নৃগোষ্ঠীর ক্ষেত্রেও অনুরূপ তথ্য উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 'খ' চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীকেই নির্দেশ করে । চাকমা সমাজের কয়েকশ মৌজা বা গ্রাম মিলে চাকমা সার্কেল গঠিত। এর প্রধান হচ্ছেন চাকমা রাজা। রাজা বংশ পরম্পরায় নিযুক্ত হন। চাকমা নীতি অনুযায়ী রাজা সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা করেন। চাকমা রাজা এই সমাজরে সম্মানের প্রতীক। আবার চাকমাদের প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে দেখা যায়, কতকগুলো চাকমা আদাম নিয়ে গঠিত হয় গ্রাম বা মৌজা। এর প্রধানকে বলা হয় হেডম্যান। হেডম্যান মৌজার শান্তি-শৃঙ্খলা রক্ষা করেন। মাঠ পর্যায়ে খাজনা আদায় করার দায়িত্বও তার ওপর অর্পিত থাকে। এছাড়া কতগুলো চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। আদামের প্রধানকে বলা হয় কারবারি। কারবারি আদামের শান্তি-শৃঙ্খলা এবং সালিশ- বিচার কাজে মৌজা প্রধানকে সাহায্য করে থাকেন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'খ' ক্ষুদ্র নৃগোষ্ঠীটির প্রশাসনিক ব্যবস্থা কীভাবে প…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর