উদ্দীপকের শর্মিলা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের উর্মিলা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকের পার্বত্য অঞ্চলের তিনটি জেলা- খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জুড়েই চাকমারা বসবাস করে। তবে রাঙামাটি অঞ্চলে তাদের বাস সবচেয়ে বেশি। চাকমা জনগোষ্ঠী গ্রামকে 'মৌজা' বলে। আর মৌজার প্রধানকে হেডম্যান বলা হয়। তিনি চাকমা রাজার সুপারিশে ডেপুটি কমিশনার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। চাকমারা বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় উৎসব উদযাপন করে থাকে। তাদের সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। এছাড়া তাদের আরেকটি তাৎপর্যপূর্ণ উৎসব হলো 'বিজু'। এটি বাংলা নববর্ষের দিন পালিত হয় । অত্যন্ত আনন্দের সাথে চাকমারা তিন দিনব্যাপী এ উৎসব পালন করে। এ অনুষ্ঠানের তিনটি পর্ব হলো 'ফুলবিজু' 'মূলবিজ' এবং 'নুওবজুর' (নতুন বছর) বা গোজ্যাপোজ্যা দিন। এ উপলক্ষে তারা তাদের বাড়িঘর ফুল দিয়ে সাজায়, ছোট ছেলে-মেয়েরা বড়দের কাছ থেকে আর্শীবাদ কামনা করে। পাশাপাশি নানা ধরনের খাবারও তৈরি করা হয় মেহমানদের জন্য। উদ্দীপকের উর্মিলার বাস রাঙামাটি অঞ্চলে এবং তার বাবা গ্রামের হেডম্যান। স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে তিন দিনব্যাপী বৈচিত্র্যময় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বিজু উৎসব পালন করে, যা চাকমা নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের উর্মিলা চাকমা নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শর্মিলা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর