দৃশ্যপট-১ এ উল্লেখিত সাথী বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যপট-১ এ উল্লেখিত সাথী বাংলাদেশের চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ। দেশের বিভিন্ন স্থানে বাস করলেও অধিকাংশ চাকমা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য জেলাগুলোতে (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) বসবাস করে। নরগোষ্ঠীগত দিক থেকে চাকমারা মঙ্গোলীয় । প্রাচীনকাল থেকে চাকমারা তিবেতো বর্মন পরিবারভুক্ত আরাকানি ভাষা ব্যবহার করলেও বর্তমানে তারা ইন্দো-ইউরোপিয়ান বাংলা ব্যবহার করে। তাদের নিজস্ব যে বর্ণলিপি আছে এতে আরাকানি অক্ষরের প্রাধান্যই বেশি। চাকমারা বৌদ্ধ ধর্মের অনুসারী। চাকমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু। তারা চৈত্র মাসের শেষ দুদিন এবং বৈশাখ মাসের প্রথম দিনটিসহ মোট তিনদিন বিজু উৎসব উদযাপন করে । দৃশ্যপট-১ এ বলা হয়েছে, সাথী রাঙামাটি জেলার একটি প্রত্যন্ত গ্রামে বাস করেন। তারা বৌদ্ধ ধর্মীবলম্বী তাদের প্রধান সামাজিক উৎসব বিজুতে তারা খুব আনন্দ করে। এসব তথ্য উপরের আলোচিত চাকমা জনগোষ্ঠীর সাথে সাদৃর্শপূর্ণ । সুতরাং বোঝা যায় দৃশ্যপট-১ দ্বারা চাকমা জনগোষ্ঠীর কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ উল্লেখিত সাথী বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর