শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-২ এর সদস্যদের ধর্মীয় বিশ্বাস ও উৎসব মূলধারার জনগোষ্ঠী থেকে ভিন্ন।— বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যপট-২ দ্বারা সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে বোঝানো হয়েছে। সাঁওতালদের ধর্মীয় বিশ্বাস এবং উৎসব মূলগোষ্ঠী তথা বাঙালি জনগোষ্ঠী থেকে ভিন্ন প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ । বাংলাদেশের উত্তরাঞ্চল তথা বৃহত্তর রাজশাহী, নওগাঁ, নাটোর, রংপুর, গাইবান্ধা, ও জয়পুরহাট জেলায় সাঁওতালরা বাস করে। সাঁওতালদের ধর্মাচরণ ও পূজা-পার্বণ পর্যবেক্ষণ করে তাদেরকে জড় উপাসক কিংবা ভূতপূজক বলে আখ্যায়িত করা যায়। তাদের ভাষায় দেবতাকে বলা হয় বোঙ্গা। উদ্দীপকে দৃশ্যপট-২ এর জুথি সোরেন রাজশাহী অঞ্চলে বাস করে। জুথি সোরেনরা মূলত জড় উপাসনা এবং তারা বোঙ্গা দেবতাদের পূজা করে । যা সাঁওতাল নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ । সাঁওতালদের ধর্মীয় বিশ্বাস এবং উৎসব বাঙালি জনগোষ্ঠীর থেকে সম্পূর্ণ ভিন্ন। সাঁওতালদের মধ্যে সনাতন ধর্ম এবং খ্রিষ্টধর্মের প্রভাব লক্ষ করা যায়। তাদের আদি দেবতা হলো সূর্য। তাদের ভাষায় দেবতাকে বলা হয় বোঙ্গা, সাঁওতাল নারী ও পুরুষরা শরীরের বিভিন্ন অংশে উল্কি চিহ্ন ব্যবহার করে। অন্যদিকে বাঙালির স্বাভাবিকভাবে মুসলিম ধর্মের অনুসায়ী পাশাপাশি হিন্দুধর্মের মানুষও রয়েছে। সাঁওতালদের নিজস্ব উৎসবের মধ্যে রয়েছে বাহা, সোহরায় ও এরোক উৎসব। ঐতিহাসিক কাল থেকে তাদের সমাজে যে উৎসবটি পালিত হয়ে আসছে তা হলো সোহরায়। এটি তাদের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বার্ষিক উৎসব। ফসল যার তোলার জন্য দেবতাকে ধন্যবাদ জানানোর জন্য পৌষ-মাঘ মাসে এ উৎসবের আয়োজন করা হয়। অন্যদিকে, বাঙালিদের ঐতিহ্যবাহী উৎসব হলো ঈদ-উল-ফিতর, ঈদুল আযহা, পহেলা বৈশাখ প্রভৃতি । সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সাঁওতালদের ধর্মীয় বিশ্বাস ও উৎসব মূলধারার জনগোষ্ঠী বা বাঙালি জনগোষ্ঠী থেকে সম্পূর্ণ আলাদা।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

দৃশ্যপট-২ এর সদস্যদের ধর্মীয় বিশ্বাস ও উৎসব মূলধারার জনগোষ্ঠী থেকে…

উদ্দীপক

দৃশ্যপট-১: সাথী রাঙামাটি জেলার একটি প্রত্যন্ত গ্রামে বাস করেন। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রধান সামাজিক উৎসব বিজুতে তারা খুব আনন্দ করেন । দৃশ্যপট-২: বাংলাদেশের রাজশাহী অঞ্চলের একটি আদিবাসী গ্রামে বাস করেন জুথি সোরে। তারা মূলত জড় উপাসক। তবে তারা বোঙগা দেবতার পূজা করেন ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

গারোরা বাংলাদেশের শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে।

উত্তর

বাংলাদেশে বিভিন্ন সময়ে আসা বিভিন্ন নরগোষ্ঠীর মানুষের বৈশিষ্ট্যের সংমিশ্রণে বাঙ্গালি জনগোষ্ঠীর জাতিগত বৈশিষ্ট্য গড়ে উঠেছে বলে বাঙালিকে শংকর জাতি বলা হয়। বাংলাদেশে বিভিন্ন সময়ে নানা জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের লোকের আগমন ঘটেছে। যুগে যুগে তারা এদেশে বসবাস এবং বিবাহ করে পরিবার গঠন করেছে। ফলে বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের সংমিশ্রণ ঘটেছে এ মিশ্রিত জাতি থেকেই বাঙালির উদ্ভব হয়েছে। আর এ কারণেই বাঙালিকে মিশ্র বা শংকর জাতি বলা হয়।

উত্তর

দৃশ্যপট-১ এ উল্লেখিত সাথী বাংলাদেশের চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ। দেশের বিভিন্ন স্থানে বাস করলেও অধিকাংশ চাকমা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য জেলাগুলোতে (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) বসবাস করে। নরগোষ্ঠীগত দিক থেকে চাকমারা মঙ্গোলীয় । প্রাচীনকাল থেকে চাকমারা তিবেতো বর্মন পরিবারভুক্ত আরাকানি ভাষা ব্যবহার করলেও বর্তমানে তারা ইন্দো-ইউরোপিয়ান বাংলা ব্যবহার করে। তাদের নিজস্ব যে বর্ণলিপি আছে এতে আরাকানি অক্ষরের প্রাধান্যই বেশি। চাকমারা বৌদ্ধ ধর্মের অনুসারী। চাকমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু। তারা চৈত্র মাসের শেষ দুদিন এবং বৈশাখ মাসের প্রথম দিনটিসহ মোট তিনদিন বিজু উৎসব উদযাপন করে । দৃশ্যপট-১ এ বলা হয়েছে, সাথী রাঙামাটি জেলার একটি প্রত্যন্ত গ্রামে বাস করেন। তারা বৌদ্ধ ধর্মীবলম্বী তাদের প্রধান সামাজিক উৎসব বিজুতে তারা খুব আনন্দ করে। এসব তথ্য উপরের আলোচিত চাকমা জনগোষ্ঠীর সাথে সাদৃর্শপূর্ণ । সুতরাং বোঝা যায় দৃশ্যপট-১ দ্বারা চাকমা জনগোষ্ঠীর কথা বলা হয়েছে।

উত্তর

দৃশ্যপট-২ দ্বারা সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে বোঝানো হয়েছে। সাঁওতালদের ধর্মীয় বিশ্বাস এবং উৎসব মূলগোষ্ঠী তথা বাঙালি জনগোষ্ঠী থেকে ভিন্ন প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ । বাংলাদেশের উত্তরাঞ্চল তথা বৃহত্তর রাজশাহী, নওগাঁ, নাটোর, রংপুর, গাইবান্ধা, ও জয়পুরহাট জেলায় সাঁওতালরা বাস করে। সাঁওতালদের ধর্মাচরণ ও পূজা-পার্বণ পর্যবেক্ষণ করে তাদেরকে জড় উপাসক কিংবা ভূতপূজক বলে আখ্যায়িত করা যায়। তাদের ভাষায় দেবতাকে বলা হয় বোঙ্গা। উদ্দীপকে দৃশ্যপট-২ এর জুথি সোরেন রাজশাহী অঞ্চলে বাস করে। জুথি সোরেনরা মূলত জড় উপাসনা এবং তারা বোঙ্গা দেবতাদের পূজা করে । যা সাঁওতাল নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ । সাঁওতালদের ধর্মীয় বিশ্বাস এবং উৎসব বাঙালি জনগোষ্ঠীর থেকে সম্পূর্ণ ভিন্ন। সাঁওতালদের মধ্যে সনাতন ধর্ম এবং খ্রিষ্টধর্মের প্রভাব লক্ষ করা যায়। তাদের আদি দেবতা হলো সূর্য। তাদের ভাষায় দেবতাকে বলা হয় বোঙ্গা, সাঁওতাল নারী ও পুরুষরা শরীরের বিভিন্ন অংশে উল্কি চিহ্ন ব্যবহার করে। অন্যদিকে বাঙালির স্বাভাবিকভাবে মুসলিম ধর্মের অনুসায়ী পাশাপাশি হিন্দুধর্মের মানুষও রয়েছে। সাঁওতালদের নিজস্ব উৎসবের মধ্যে রয়েছে বাহা, সোহরায় ও এরোক উৎসব। ঐতিহাসিক কাল থেকে তাদের সমাজে যে উৎসবটি পালিত হয়ে আসছে তা হলো সোহরায়। এটি তাদের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বার্ষিক উৎসব। ফসল যার তোলার জন্য দেবতাকে ধন্যবাদ জানানোর জন্য পৌষ-মাঘ মাসে এ উৎসবের আয়োজন করা হয়। অন্যদিকে, বাঙালিদের ঐতিহ্যবাহী উৎসব হলো ঈদ-উল-ফিতর, ঈদুল আযহা, পহেলা বৈশাখ প্রভৃতি । সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সাঁওতালদের ধর্মীয় বিশ্বাস ও উৎসব মূলধারার জনগোষ্ঠী বা বাঙালি জনগোষ্ঠী থেকে সম্পূর্ণ আলাদা।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।