উদ্দীপকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিত্র ফুটে উঠেছে। নৃতত্ত্ববিদদের ধারণা সাঁওতালরা ভারতবর্ষের আদিম অধিবাসীদের মধ্যে অন্যতম। তাদের নামকরণ নিয়ে বেশ দ্বিমত রয়েছে। তারা নিজেদের 'হোড়' বলে। 'হোড়' অর্থ হলো মানুষ। ধারণা করা হয়, তাদের পূর্বপুরুষগণ ভারতের পশ্চিমবঙ্গ, বিহার রাজ্য ও অন্যান্য পার্বত্য অঞ্চল থেকে বালাদেশের উত্তরাঞ্চল তথা বৃহত্তর রাজশাহী, নওগাঁ, নাটোর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগরসহ অন্যান্য জেলায় বসতি স্থাপন করে। নৃগোষ্ঠীগত বিচারে তারা আদি অস্ট্রেলীয়। তাদের গায়ের রং কালো এবং নাক নিগ্রোদের মতো চ্যাপ্টা, মাথার খুলি গোলাকার, মুখগহ্বর বড়, চুল কালো এবং কোঁকড়ানো। দেহের উচ্চতা মাঝারি ধরনের। সাঁওতাল সমাজের মূলভিত্তি হলো গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত পরিচালনার জন্য সাতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন। যাদের মধ্যে 'মানযহি' বা 'মাঝি' হলেন গ্রাম প্রধান। সাঁওতালদের মধ্যে অধিকাংশই কৃষিজীবী। তাদের সমাজে নারীদের উর্বরাশক্তির প্রতীক বলে গণ্য করা হয়। তাদের বিশ্বাস নারীরাই প্রথম কৃষির আবিষ্কার করেছিল। তারা কৃষিক্ষেত্রে ধান, সরিষা, তামাক, মরিচ, ইক্ষু প্রভৃতি ফসল উৎপাদন করে। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের জেলাগুলোতে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। তারা আদি অস্ট্রেলীয়। তাদের গায়ের রং কালো, নাক চ্যাপ্টা, অধিকাংশের জীবীকা কৃষি এবং তারা নিজেদের 'হোড়' বলে পরিচয় দেয়। তাদের মূল ভিত্তি হলো গ্রাম পঞ্চায়েত, যার প্রধান হলো মাঝি। এসব আলোচ্য বিষয় উপরে বর্ণিত সাঁওতাল সম্প্রদায়ের সাথে পুরোপুরি মিলে যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীকেই ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর