উদ্দীপকের প্রিয়া যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য তাদের সামাজিক ব্যবস্থা অন্যদের চেয়ে আলাদা — বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপক দ্বারা নির্দেশিত চাকমা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ব্যবস্থা অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে কিছুটা ভিন্নতর বা আলাদা । চাকমাদের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে দেখা যায়, প্রাচীনকাল থেকে রাজা চাকমা সমাজের প্রধান। সমাজের যেকোনো বিষয়ে চাকমা রাজার মতামতই চূড়ান্ত। চাকমারা প্রধানত তিনটি দলে বিভক্ত। যথা: চাকমা (Chakma), তঞ্চঙ্গা (Tanchangya) এবং দৈংনক (Doingank)। চাকমা ও তঞ্চঙ্গা উভয় সমাজে প্রায় ৪৬টির মতো উপদল বা গঝা রয়েছে। এসব গঝার আবার একাধিক গোষ্ঠী বা গুখি আছে। ধারাবাহিকতা অনুসারে পরিবার চাকমা সমাজে বিদ্যমান সবচেয়ে ক্ষুদ্র সংগঠন, তারপর গত্তি বা গঝা। এর চেয়ে বৃহৎ আয়তনের সামাজিক একক হচ্ছে পাড়া বা আদাম । তার চেয়েও বড় সামাজিক সংগঠন হলো গ্রাম বা মৌজা । এভাবে মৌজার চেয়ে বৃহত্তম চাকমা সমাজ বলতে চাকমা সার্কেলকে বোঝায় । চাকমা সমাজে পরিবার ব্যবস্থা পিতৃতান্ত্রিক । চাকমা ব্যতীত বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজ ব্যবস্থায় রাজতান্ত্রিক বিষয়টি লক্ষ করা যায় না। তবে পারিবারিক ব্যবস্থার ক্ষেত্রে অন্যান্য অধিকাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাথে চাকমা সমাজের মিল রয়েছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিক ব্যবস্থার কিছু কিছু দিক থেকে চাকমাদের সমাজ ব্যবস্থা অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে ভিন্নতর ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রিয়া যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য তাদের সামাজিক ব্যবস্থ…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর