উদ্দীপকের পার্থিবের কলেজের বন্ধুটি কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ? বুঝিয়ে লেখো।
উত্তর: পার্থিবের কলেজের বন্ধুটি গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর । গারোরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এদের বসবাস'। গারোরা বাঙালিদের থেকে ভিন্নভাবে পরিবার গঠন করে । গারো পরিবার মাতৃসূত্রীয় অর্থাৎ, গারোদের মধ্যে সম্পত্তি ও বংশ নাম মাতৃধারায় মাতা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পত্তি স্ত্রীর বাবার গৃহে বসবাস করে অর্থাৎ সেখানে মাতৃবাস নীতি অনুসরণ করা হয়। সমাজের প্রায় সব ক্ষেত্রে মায়ের কর্তৃত্ব বজায় থাকে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত পার্থিবের কলেজের বন্ধুটির বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস ও তাদের সমাজ মায়ের কর্তৃত্বে পরিচালিত হওয়ার বিষয়টি গারোদের কথা স্মরণ করিয়ে দেয় ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পার্থিবের কলেজের বন্ধুটি কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ? বুঝিয়ে …
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর