উদ্দীপকের রফিক কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুষ্ঠানে বেড়াতে যায় ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রফিক মণিপুরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুষ্ঠানে বেড়াতে যায়। মণিপুরি সমাজের ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে কমলগঞ্জের রাসমেলা অত্যন্ত বিখ্যাত। এছাড়া তারা ফাল্গুনী পূর্ণিমায় শ্রীচৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষ্যে হোলি বা দোলযাত্রা, জগন্নাথদেবের রথযাত্রা, কার্তিক মাসের পূর্ণিমা তিথীতে আয়োজিত রাসপূর্ণিমা, রাসলীলা ইত্যাদি উদযাপন করে। এছাড়া 'সংকীর্তন' বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের অন্যতম ধর্মীয় উৎসব। মণিপুরিরা কার্তিকের লক্ষ্মী পূর্ণিমা থেকে এক মাসব্যাপী রাসপূর্ণিমার দিন পর্যন্ত 'কার্তিকের পালি' বা 'মেরা' পার্বণও পালন করে থাকে । উদ্দীপকের রফিক ও তার বন্ধু সিলেটে একটি ক্ষুদ্র গোষ্ঠীর উৎসবে বেড়াতে যায়। তারা সেখানকার মেলা এবং রাস উৎসবের অনুষ্ঠান উপভোগ করে। এসব তথ্য পূর্বে আলোচিত মণিপুরি নৃ-গোষ্ঠীর তথ্যের অনুরূপ। সুতরাং বলা যায়, রফিক মণিপুরি নৃ-গোষ্ঠীর অনুষ্ঠান দেখতে সিলেট বেড়াতে গিয়েছে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রফিক কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুষ্ঠানে বেড়াতে যায় ? ব্যা…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর