শেয়ারFacebookWhatsApp

রফিকের সমাজকাঠামো ও উক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজকাঠামো ভিন্ন ধরনের— বিশ্লেষণ করো।

উত্তর: রফিকের সমাজকাঠামো তথা বাঙালিদের সমাজকাঠামো এবং উদ্দীপক দ্বারা নির্দেশিত গারো নৃ-গোষ্ঠীর সমাজকাঠামো ভিন্ন ধরনের— বক্তব্যটি যথার্থ । গারো নৃগোষ্ঠী ও বাঙালির জীবনধারা এবং সংস্কৃতির মধ্যে নানা ধরনের পার্থক্য বিদ্যমান। প্রথমত, গারো সমাজ ব্যবস্থা মাতৃসূত্রীয়, কিন্তু বাঙালি সমাজ ব্যবস্থা পিতৃসূত্রীয়। গারো সমাজে সম্পত্তি মায়ের মৃত্যুর পর পরিবারের কনিষ্ঠ কন্যা লাভ করে। অন্যদিকে বাঙালি সমাজে পিতার পর সাধারণত পুত্র সন্তানরা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। দ্বিতীয়ত, গারোদের নিজস্ব ভাষা রয়েছে, যা মান্দি নামে পরিচিত। এ ভাষার কোনো লিখিত বর্ণমালা নেই। অন্যদিকে বাঙালির বাংলা ভাষার সমৃদ্ধ বর্ণমালা রয়েছে। তৃতীয়ত, বাঙালি সংস্কৃতিতে বিবাহোত্তর পিতৃবাসের প্রাধান্য থাকলেও গারো সমাজে মাতৃবাস নীতি অনুসরণ করা হয়। চতুর্থত, বাংলাদেশের বাঙালিদের সংখ্যাগরিষ্ঠের ধর্ম ইসলাম হলেও গারোদের অধিকাংশই ধর্মান্তরিত খ্রিষ্টান । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজ ব্যবস্থা, ধর্ম, ভাষা, সম্পত্তির উত্তরাধিকার প্রভৃতি দিক থেকে গারো ও বাঙালি সমাজের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান I

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

রফিকের সমাজকাঠামো ও উক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজকাঠামো ভিন্ন ধরনের— …

উদ্দীপক

শীতের ছুটিতে রফিক তার নানা বাড়ি ময়মনসিংহে বেড়াতে গিয়ে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর দেখা পায় । রফিক উক্ত নৃগোষ্ঠীর জীবনাচার দেখে অবাক হয়। কারণ তাদের পরিবারের সবকিছু নারীরা নিয়ন্ত্রণ করে। এমনকি বিবাহের পরে স্বামী স্ত্রীর বাড়িতে স্থায়ীভাবে চলে যায়।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

নৃ-গোষ্ঠী বলতে একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীকে বোঝায়, যাদের জীবন-জীবিকা পদ্ধতি ও সামাজিক রীতি- নীতি একইরকম ।

উত্তর

জুম চাষ হচ্ছে পাহাড়ি এলাকায় প্রচলিত বিশেষ এক ধরনের চাষ পদ্ধতি। সাধারণত পাহাড়ের ঢালে গাছপালা কেটে, শুকিয়ে ও পুড়িয়ে ফেলার পর মাটিতে গর্ত করে একসাথে কয়েক ধরনের বীজ বপন করা হয় । সেখান থেকে ধারাবাহিকভাবে কয়েক ধরনের ফসল সংগ্রহ করা হয় । এ পদ্ধতিতে চাষাবাদ করাকেই জুম চাষ বলে। ভারতে জুম চাষ পোড়ু, বীরা, পোনম প্রভৃতি নামে পরিচিত ।

উত্তর

উদ্দীপকটি গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে নির্দেশ করে । গারোরা বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। গারোরা অধিকাংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করেন। তারা বাঙালিদের থেকে ভিন্নভাবে পরিবার গঠন করেন। গারো পরিবার মাতৃসূত্রীয় অর্থাৎ গারোদের মধ্যে সম্পত্তি ও বংশ নাম মাতৃধারায় মাতা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পতি স্ত্রীর বাবার গৃহে বসবাস করে অর্থাৎ সেখানে মাতৃবাস নীতি অনুসরণ করা হয় । গারো সমাজের প্রায় সব ক্ষেত্রে মায়ের কর্তৃত্ব বজায় থাকে । উদ্দীপকের রফিক ময়মনসিংহে বেড়াতে গিয়ে যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে দেখে তাদের পরিবারের সবকিছু নারীরা নিয়ন্ত্রণ করে। এমনকি বিবাহের পরে স্বামী স্ত্রীর বাড়িতে স্থায়ীভাবে চলে যায়। এসব তথ্য গারো ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর বিভিন্ন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকটি গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নির্দেশ করছে।

উত্তর

রফিকের সমাজকাঠামো তথা বাঙালিদের সমাজকাঠামো এবং উদ্দীপক দ্বারা নির্দেশিত গারো নৃ-গোষ্ঠীর সমাজকাঠামো ভিন্ন ধরনের— বক্তব্যটি যথার্থ । গারো নৃগোষ্ঠী ও বাঙালির জীবনধারা এবং সংস্কৃতির মধ্যে নানা ধরনের পার্থক্য বিদ্যমান। প্রথমত, গারো সমাজ ব্যবস্থা মাতৃসূত্রীয়, কিন্তু বাঙালি সমাজ ব্যবস্থা পিতৃসূত্রীয়। গারো সমাজে সম্পত্তি মায়ের মৃত্যুর পর পরিবারের কনিষ্ঠ কন্যা লাভ করে। অন্যদিকে বাঙালি সমাজে পিতার পর সাধারণত পুত্র সন্তানরা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। দ্বিতীয়ত, গারোদের নিজস্ব ভাষা রয়েছে, যা মান্দি নামে পরিচিত। এ ভাষার কোনো লিখিত বর্ণমালা নেই। অন্যদিকে বাঙালির বাংলা ভাষার সমৃদ্ধ বর্ণমালা রয়েছে। তৃতীয়ত, বাঙালি সংস্কৃতিতে বিবাহোত্তর পিতৃবাসের প্রাধান্য থাকলেও গারো সমাজে মাতৃবাস নীতি অনুসরণ করা হয়। চতুর্থত, বাংলাদেশের বাঙালিদের সংখ্যাগরিষ্ঠের ধর্ম ইসলাম হলেও গারোদের অধিকাংশই ধর্মান্তরিত খ্রিষ্টান । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজ ব্যবস্থা, ধর্ম, ভাষা, সম্পত্তির উত্তরাধিকার প্রভৃতি দিক থেকে গারো ও বাঙালি সমাজের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান I
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।