উদ্দীপকে নৃগোষ্ঠী-১-এর সংক্ষিপ্ত পরিচয় দাও ।
উত্তর: উদ্দীপকের নৃগোষ্ঠী-১ হলো সাঁওতাল। সাঁওতাল বাংলাদেশের অন্যতম একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। এ নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা, ধর্ম, আচার- আচরণ, সমাজব্যবস্থা ইত্যাদি বিদ্যমান। বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ইত্যাদি জেলায় সাঁওতালরা বসবাস করে। তাদের নিজস্ব ভাষা থাকলেও লিখিত বর্ণমালা নেই। তাদের সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত থাকায় সম্পত্তি পিতা থেকে পুত্র পায়। সাঁওতাল সমাজে সাধারণত অন্তর্গোত্রীয় বিবাহ নিষিদ্ধ। অর্থাৎ সাঁওতালদের মধ্যে বহির্গোত্ৰ বিবাহ প্রচলিত। তাদের উদযাপিত বিভিন্ন উৎসবের মধ্যে 'সোহরাই' হচ্ছে প্রধান উৎসব। পৌষ-মাঘ মাসে এ উৎসবের আয়োজন করা হয়। উদ্দীপকের নৃগোষ্ঠী-১-এর বৈশিষ্ট্যে বলা হয়েছে, তারা রাজশাহী ৷ অঞ্চলে বসবাস করে। তাদের সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থা ও বহির্বিবাহ প্রচলিত এবং তাদের প্রধান উৎসব হলো 'সোহরাই'। এসব তথ্য উপরে উল্লিখিত সাঁওতাল নৃগোষ্ঠীর পরিচয়কেই তুলে ধরে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নৃগোষ্ঠী-১-এর সংক্ষিপ্ত পরিচয় দাও ।
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর