“নৃগোষ্ঠী-২-এর জীবনধারা ও বাঙালি সংস্কৃতির মধ্যে তাৎপযপূর্ণ ভিন্নতা রয়েছে" —মূল্যায়ন কর।
উত্তর: নৃগোষ্ঠী-২ তথা গারোদের জীবনধারা ও বাঙালি সংস্কৃতির মধ্যে তাৎপর্যপূর্ণ ভিন্নতা রয়েছে— মন্তব্যটি যুক্তিযুক্ত। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো গারো নৃগোষ্ঠী। গারোরা ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল টাঙ্গাইল, শেরপুর, জামালপুর প্রভৃতি জেলায় বাস করে। তাদের পরিবার ব্যবস্থা মাতৃসূত্রীয় হওয়ায় সম্পত্তি ও বংশনাম মা থেকে মেয়েতে বর্তায়। গারোদের অধিকাংশই খ্রিষ্ট ধর্মাবলম্বী। জুম চাষকে কেন্দ্র করে গারোরা বিভিন্ন ঋতুতে নানা উৎসব পালন করে। ওয়ানগালা তাদের সবচেয়ে বড় উৎসব। উদ্দীপকের ছকে নৃগোষ্ঠী-২-এর যেসব বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, তা ওপরে আলোচিত গারো নৃগোষ্ঠীকেই নির্দেশ করে। গারো নৃগোষ্ঠী ও বাঙালির জীবনধারা এবং সংস্কৃতির মধ্যে নানা ধরনের পার্থক্য বিদ্যমান। সাধারণত গারো সমাজব্যবস্থা মাতৃসূত্রীয় কিন্তু বাঙালি সমাজব্যবস্থা পিতৃসূত্রীয়। গারো সমাজে সম্পত্তি মায়ের মৃত্যুর পর পরিবারের কনিষ্ঠ কন্যা লাভ করে। অন্যদিকে বাঙালি সমাজে পিতার মৃত্যুর পর সাধারণত পুত্র সন্তানরা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। আবার গারোদের নিজস্ব ভাষা রয়েছে, যা মান্দি নামে পরিচিত। এ ভাষার কোনো লিখিত বর্ণমালা নেই। অন্যদিকে, বাঙালির বাংলা ভাষার সমৃদ্ধ বর্ণমালা রয়েছে। এছাড়া বাঙালি সংস্কৃতিতে বিবাহোত্তর পিতৃবাসের প্রাধান্য থাকলেও গারো সমাজে মাতৃবাস নীতি অনুসরণ করা হয়। আবার, বাঙালিদের সংখ্যাগরিষ্ঠের ধর্ম ইসলাম হলেও গারোদের অধিকাংশই ধর্মান্তরিত খ্রিষ্টান । সুতরাং বলা যায়, সমাজব্যবস্থা, ধর্ম, ভাষা, সম্পত্তির উত্তরাধিকার প্রভৃতি দিক থেকে গারো ও বাঙালি সমাজের সংস্কৃতির মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
“নৃগোষ্ঠী-২-এর জীবনধারা ও বাঙালি সংস্কৃতির মধ্যে তাৎপযপূর্ণ ভিন্নতা…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর