উদ্দীপকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে মণিপুরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলা হয়েছে । বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠী । মণিপুরিদের সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো তাদের নৃত্য ও সংগীত। বিশেষ করে তাদের নৃত্য সমধিক পরিচিত ও প্রসিদ্ধ। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে তারা নানা ধরনের নৃত্য পরিবেশন করে থাকে। নাচের সাথে সাথে তারা লোকগীতিও পরিবেশন করে। তাদের নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' সবচেয়ে বেশি আলোচিত ও প্রসিদ্ধ। মণিপুরিরা বিশ্বাস করে, পৃথিবী সৃষ্টির মূলে রয়েছে নৃত্য। গোত্র বিভাগ অনুসারে মণিপুরিদের মধ্যে ২টি ভাষা প্রচলিত। যথা— ক. বিষ্ণুপ্রিয়া ভাষা ও খ. মৈতৈ ভাষা । উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যাদের বিশ্বাস পৃথিবী সৃষ্টির মূলে নৃত্যের অবদান আছে। তাই তাদের সমাজে নৃত্য বিশেষ প্রসিদ্ধ। এছাড়া তারা মৈথেয়ী ভাষায় কথা বলে। এসব তথ্য ও পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, উদ্দীপক দ্বারা মণিপুরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর