উক্ত নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপক দ্বারা নির্দেশিত মণিপুরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবন বৈচিত্র্যপূর্ণ। মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক ব্যবস্থা পিতৃতান্ত্রিক। সন্তানের পরিচয় ও সম্পত্তির উত্তরাধিকার পিতার সূত্রে নির্ধারণ হয়। ছেলেরা সম্পত্তির অংশ সমানভাবে পেলেও মেয়েরা পিতার সম্পত্তি পায় না। তাদের মধ্যে বহির্বিবাহ ব্যবস্থা প্রচলিত । বাংলাদেশে বসবাসরত নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মণিপুরিরা সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এক অনন্য জনগোষ্ঠী হিসেবে পরিচিত। তারা আদি- মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং বৌদ্ধধর্মাবলম্বী। তাদের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো নৃত্যগীত পরিবেশনা। নৃত্য তাদের কাছে খুবই পবিত্র বিষয়। তারা বিশ্বাস করে, নৃত্যের গুণেই সংসারে সব কাজে সফলতা আসে। মণিপুরি নৃত্যের অন্যতম হলো লাইহারাউবা, যা দেবতার সন্তুষ্টি সাধনের জন্য পরিবেশিত হয়। এ নৃত্য চৈত্র মাসের শেষে ও বৈশাখের শুরুতে পক্ষকালব্যাপী অনুষ্ঠিত হয়। এছাড়াও তাদের সমাজে রাসনৃত্য, চোংবী নৃত্যসহ আরও অনেক নৃত্য পরিবেশিত হয়ে থাকে। নৃত্যে ব্যবহৃত মণিপুরিদের পোশাক অত্যন্ত রুচিশীল ও দৃষ্টিনন্দন ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উক্ত নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বর্ণনা দাও।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর