শেয়ারFacebookWhatsApp

পার্থিবের বন্ধু ক ও খ এর জীবনধারার বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।

উত্তর: পার্থিবের বন্ধু “ক” চাকমা ও “খ” গারো নৃগোষ্ঠীর সদস্য। নিম্নে চাকমা ও গারোদের জীবনধারার বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো : গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল জেলা এবং বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন অঞ্চলে বাস করে। চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বসবাস করে। গারো সমাজ মাতৃসূত্রীয়। অর্থাৎ তাদের সমাজ মায়ের কর্তৃত্বে পরিচালিত হয়। আর সন্তানদের বংশপরিচয় ও তাদের মায়ের থেকেই হয়। কিন্তু অপরদিকে চাকমাদের পারিবারিক ব্যবস্থা পিতৃতান্ত্রিক। পিতার বংশ পরিচয় সন্তানরা পরিচিত হয়। পিতার মৃত্যুর পর চাকমা পুত্র সন্তানরা সম্পত্তির মালিকানা সমানভাবে পায়। কিন্তু গারোরা মাতৃসূত্রীয় হওয়ার কারণে মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা বা নোকনা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। নোকনার অন্য বোনেরা মায়ের নিকট থেকে কোন সম্পত্তি পায় না। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মালম্বী। অপরদিকে গারোদের ৯০% ধর্মান্তরিত খ্রিস্টান। চাকমারা প্রধানত তিনটি দলে বিভক্ত। অপরদিকে গারোদের মধ্যে দুটি গোত্র দেখা যায়। বর্তমানে চাকমারা বাংলা উপভাষায় কথা বলে, যার নাম চাংমা ভাষা। অন্যদিকে গারদের নিজস্ব ভাষার নাম মান্দি। চাকমা সমাজে প্রশাসনিক স্তারায়ন থাকলেও গারোদের সমাজে তা পরিলক্ষিত হয় না। তাই বিশ্লেষণপূর্বক বলা যায়, চাকমা ও গারো উভয়েই ক্ষুদ্র নৃগোষ্ঠী হলেও তাদের জীবনধারাউ বেশ কিছু বৈসাদৃশ্য বিদ্যমান।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

পার্থিবের বন্ধু ক ও খ এর জীবনধারার বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রার্থিবের নতুন বন্ধু "ক" বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য. এদের সমাজের প্রশাসনিক কাঠামো আদাম, মৌজা, সার্কেল এরূপ স্তরে বিভক্ত। প্রত্যেক স্তরে একজন প্রধান ব্যাক্তি কর্তৃত্ব করেন। রাজা ওই সমাজের ঐক্য ও সংস্কৃতির প্রতীক। পার্থিবের অন্য আরেকজন বন্ধু "খ" অপর একটি ক্ষুদ্র ণৃগোষ্ঠীর সদস্য, যার বসবাস বৃহত্তর ময়মনসিংহে। এদের সমাজ মায়ের কর্তৃত্বে পরিচালিত হয় এবং তাদের ভাষার নাম মান্দি।

Rajshahi · 2022

উত্তর

আদামের প্রধানকে বলা হয় কারবারি।

উত্তর

এথনিক গোষ্ঠী বলতে একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠী কে বোঝায়। যেসব গোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক, অর্থনৈতিক অবস্থা দেশের জাতীয় জাতিগোষ্ঠীর চেয়ে আলাদা এবং জীবন ধারা সম্পূর্ণ, আংশিকভাবে নিজস্ব রীতি বা ঐতিহ্য ধারা পরিচালিত, তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা এথনিক গোষ্ঠী বলে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পার্থিবের বন্ধু ক চাকমা নৃগোষ্ঠীর সদস্য। নিম্নে চাকমাদের জীবনধারা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশে বসবাসরত চাকমা নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা চাকমা রাজাকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাদের সমাজ ব্যবস্থা কয়েকটি স্তরে বিভক্ত। যথা- আদাম, মৌজা, চাকমা সার্কেল ইত্যাদি। কতগুলো পরিবার নিয়ে আদাম গঠিত হয়। যার প্রধান হলো কারবারি। আবার কতগুলো আদামের সমন্বয়ে গড়ে ওঠে গ্রাম বা মৌজা। যার প্রধানকে বলা হয় হেডম্যান। আর কয়েকশো গ্রাম বা মৌজা নিয়ে চাকমা সার্কেল গঠিত হয়। যার প্রধান হচ্ছেন চাকমা রাজা। উদ্দীপকের প্রার্থিবের নতুন বন্ধু "ক" বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য. এদের সমাজের প্রশাসনিক কাঠামো আদাম, মৌজা, সার্কেল এরূপ স্তরে বিভক্ত। প্রত্যেক স্তরে একজন প্রধান ব্যাক্তি কর্তৃত্ব করেন। রাজা ওই সমাজের ঐক্য ও সংস্কৃতির প্রতীক। অর্থাৎ সে চাকমা নৃগোষ্ঠীর সদস্য। চাকমাদের সামাজিক-সাংস্কৃতিক জীবনধারা অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। তারা প্রধানত তিনটি দলে বিভক্ত। যথা চাকমা, তঞ্চঙ্গা ও দৈংনক। চাকমা ও তঞ্চঙ্গা উভয় সমাজের প্রায় ৪৬ টি উপদল বা গঝা রয়েছে। পিতার সূত্র ধরে তাদের সন্তানদের গঝা বাবংশ পরিচয় নির্ধারিত হয়। অর্থাৎ চাকমাদের পরিবার ব্যবস্থা পিতৃতান্ত্রিক। ঐতিহ্যগতভাবে চাকমাদের অর্থনীতি জুম চাষের উপর নির্ভরশীল। এছাড়াও বাশ বা বেত দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র এবং বাদ্যযন্ত্র তৈরি করে বাজারে বিক্রি করেও তারা জীবিকা নির্বাহ করে। তাদের প্রধান খাদ্য দ্রব্য হচ্ছে ভাত, মাছ, মাংস, সবজি ইত্যাদি। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মের অনুসারী। তাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু। পুরাতন বৎসরকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করতে তারা এই উৎসব পালন করে। তাই বলা যায়, চাকমাদের জীবনধারা বিচিত্রপূর্ণ স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন।

উত্তর

পার্থিবের বন্ধু “ক” চাকমা ও “খ” গারো নৃগোষ্ঠীর সদস্য। নিম্নে চাকমা ও গারোদের জীবনধারার বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো : গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল জেলা এবং বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন অঞ্চলে বাস করে। চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বসবাস করে। গারো সমাজ মাতৃসূত্রীয়। অর্থাৎ তাদের সমাজ মায়ের কর্তৃত্বে পরিচালিত হয়। আর সন্তানদের বংশপরিচয় ও তাদের মায়ের থেকেই হয়। কিন্তু অপরদিকে চাকমাদের পারিবারিক ব্যবস্থা পিতৃতান্ত্রিক। পিতার বংশ পরিচয় সন্তানরা পরিচিত হয়। পিতার মৃত্যুর পর চাকমা পুত্র সন্তানরা সম্পত্তির মালিকানা সমানভাবে পায়। কিন্তু গারোরা মাতৃসূত্রীয় হওয়ার কারণে মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা বা নোকনা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। নোকনার অন্য বোনেরা মায়ের নিকট থেকে কোন সম্পত্তি পায় না। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মালম্বী। অপরদিকে গারোদের ৯০% ধর্মান্তরিত খ্রিস্টান। চাকমারা প্রধানত তিনটি দলে বিভক্ত। অপরদিকে গারোদের মধ্যে দুটি গোত্র দেখা যায়। বর্তমানে চাকমারা বাংলা উপভাষায় কথা বলে, যার নাম চাংমা ভাষা। অন্যদিকে গারদের নিজস্ব ভাষার নাম মান্দি। চাকমা সমাজে প্রশাসনিক স্তারায়ন থাকলেও গারোদের সমাজে তা পরিলক্ষিত হয় না। তাই বিশ্লেষণপূর্বক বলা যায়, চাকমা ও গারো উভয়েই ক্ষুদ্র নৃগোষ্ঠী হলেও তাদের জীবনধারাউ বেশ কিছু বৈসাদৃশ্য বিদ্যমান।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।