শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প ১ এ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ গারো ক্ষুদ্র ণৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের অন্যতম একটি ক্ষুদ্র ণৃগোষ্ঠী হচ্ছে গারো। গারোদের অধিকাংশ বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। গারোদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বাঙ্গালী এবং অন্যান্য ক্ষুদ্র ণৃগোষ্ঠীদের থেকে তাদের পরিবার গঠন ব্যবস্থা ভিন্ন। গারদের পরিবার মাতৃসূত্রীয়। অর্থাৎ গারোদের মধ্যে সম্পত্তি ও বংশের নাম মাতৃধারায় মাতা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পতি স্ত্রীর বাবার গৃহে বসবাস করে। অর্থাৎ সেখানে মাতৃ নীতি অনুসরণ করা হয়। গারো সমাজের প্রায় সব ক্ষেত্রেই মায়ের কর্তৃত্ব বজায় থাক। উদ্দীপকেও দৃশ্যকল্প-১ এ এমন একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলা হয়েছে যারা ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। এছাড়াও এই নৃ-গোষ্ঠীর সদস্যরা বিয়ের পর স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করে। যা মূলত গারোদেরকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলা হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প ১ এ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যপট-১: প্রিয়া বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। কিছুদিন পূর্বে প্রিয়ার বিয়ে হয়েছে। স্বামীকে নিয়ে প্রিয়া বর্তমানে মায়ের বাড়িতে বসবাস করছে। দৃশ্যপট-২: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসকারী বিমলও একটি ক্ষুদ্র ণৃগোষ্ঠীর সদস্য বিয়ের পর বিমল তার স্ত্রীকে নিজ বাড়িতে এনে স্থায়ীভাবে বসবাস করছে। তাদের সামাজিক সংগঠন অত্যন্ত মজবুত।

Dhaka · 2022

উত্তর

হেডম্যান চাকমা ণৃগোষ্ঠীর মৌজা প্রধান।

উত্তর

পাহাড়ি বনভূমি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার জন্য জুম চাষ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে বসবাসকারী অধিকাংশ ক্ষুদ্র ণৃ-গোষ্ঠীর অর্থনীতির ভিত্তি ছিল জুম চাষ। জুম চাষের জন্য তারা পাহাড়ি বনাঞ্চল কেটে ও পুড়িয়ে জমি তৈরি করত। কিন্তু এই প্রক্রিয়াটি পরিবেশ ও জীববৈচিত্রের জন্য ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ। পরিবেশের উপর ঝুম চাষের এসব নেতিবাচক প্রভাবের কারণে সরকার জুম চাষ নিষিদ্ধ করেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ গারো ক্ষুদ্র ণৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের অন্যতম একটি ক্ষুদ্র ণৃগোষ্ঠী হচ্ছে গারো। গারোদের অধিকাংশ বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। গারোদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বাঙ্গালী এবং অন্যান্য ক্ষুদ্র ণৃগোষ্ঠীদের থেকে তাদের পরিবার গঠন ব্যবস্থা ভিন্ন। গারদের পরিবার মাতৃসূত্রীয়। অর্থাৎ গারোদের মধ্যে সম্পত্তি ও বংশের নাম মাতৃধারায় মাতা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পতি স্ত্রীর বাবার গৃহে বসবাস করে। অর্থাৎ সেখানে মাতৃ নীতি অনুসরণ করা হয়। গারো সমাজের প্রায় সব ক্ষেত্রেই মায়ের কর্তৃত্ব বজায় থাক। উদ্দীপকেও দৃশ্যকল্প-১ এ এমন একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলা হয়েছে যারা ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। এছাড়াও এই নৃ-গোষ্ঠীর সদস্যরা বিয়ের পর স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করে। যা মূলত গারোদেরকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রিয়া গারো নৃ-গোষ্ঠীর সদস্য এবং বিমল চাকমা নৃ-গোষ্ঠীর সদস্য। প্রিয়া ও বিমল উভয়েই ক্ষুদ্র ণৃগোষ্ঠী সদস্য হলেও তাদের পরিবার ও বিবাহ ব্যবস্থা স্বতন্ত্র। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : গারো সমাজ মাতৃতান্ত্রিক। বিয়ের পর গারো দম্পতি স্ত্রীর মায়ের গৃহে বসবাস করে। অপরদিকে চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। বিয়ের পর চাকমা দম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে। গারোসমাজে পারিবারিক সম্পত্তি ও বংশ নাম মা থেকে মেয়েতে বর্তায়। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। অন্যদিকে চাকমা সমাজে সন্তানদের বংশ পরিচয় এবং সম্পত্তির উত্তরাধিকার পিতার সূত্র ধরে নির্ণীত হয়। পিতার মৃত্যুর পর পুত্র সন্তানেরা সমান ভাগে সম্পত্তির মালিক হয়। তবে কন্যারা কোন সম্পত্তি পায় না। গারোদের মধ্যে একক বিবাহ বেশি দেখা যায় এবং বহুবিবাহ কিংবা বিবাহ বিচ্ছেদ খুবই কম হয়। এছাড়াও গারোরা নিজেদের গোত্রে বিবাহ করতে পারেনা। অর্থাৎ তাদের মধ্যে প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ। পক্ষান্তরে চাকমা সমাজে অন্তবিবাহ ও বহির্বিবাহ উভয়ই প্রচলিত আছে। এছাড়াও চাকমা সমাজে ক্রস কাজিন ও প্যারালাল কাজিন বিবাহ প্রচলিত থাকলেও, তবে আপন চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ের বিষয়ে সামাজিক বিধি-নিষেধ রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রিয়া ও বিমল উভয়েই ক্ষুদ্র ণৃগোষ্ঠী সদস্য হলেও তাদের পরিবার ও বিবাহ ব্যবস্থা স্বতন্ত্র - উক্তিটি যথার্থ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।