উদ্দীপকের উর্মিলা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উর্মিলা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : আমাদের দেশে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলে চাকমা। চাকমারা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে। চাকমাদের সমাজ ব্যবস্থা আদম, মৌজা, সার্কেল ইত্যাদি স্তরে স্তরায়িত। তন্মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে আদাম বা পাড়া। আদমের প্রধানকে বলা হয় কারবারি। আর এর পরবর্তী স্তর মৌজা। মৌজার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন একজন হেডম্যান এবং সর্বোচ্চ স্তরে রয়েছে চাকমা সার্কেল। আর সার্কেলের প্রধান হিসেবে থাকেন চাকমা রাজা। চাকমাদের প্রধান উৎসব হলো বিজু। বাংলা চৈত্র মাসের শেষ দুদিন এবং বৈশাখ মাসের প্রথম দিনসহ মোট তিন দিন বিজু উৎসব উদযাপিত হয়। মূলত নববর্ষকে স্বাগত জানানোর উৎসব বিজু। উদ্দীপকেও দেখা যায় উর্মিলা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্য তারা রাঙ্গামাটিতে বসবাস করে। এছাড়াও উর্মিলা হেডম্যানের মেয়ে। হেডম্যান মূলত চাকমাদের মৌজার প্রধান। এছাড়াও উর্মিলাদের প্রধান উৎসব বিজু। তাই বলা যায়, উদ্দীপকের উর্মিলা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উর্মিলা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর