নৃগোষ্ঠী-২ এর জীবন ধারা ও বাঙালি সংস্কৃতির মধ্যে তাৎপর্যপূর্ণ ভিন্নতা রয়েছে মূল্যায়ন কর।
উত্তর: “নৃগোষ্ঠী-২ তথা গারোদের জীবনধারা ও বাঙালি সংস্কৃতির মধ্যে তাৎপর্যপূর্ণ ভিন্নতা রয়েছে”- মন্তব্যটি যুক্তিযুক্ত। বাংলাদেশের বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম হলো গারো নৃগোষ্ঠী। গারোরা ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল টাঙ্গাইল, রংপুর ইত্যাদি জেলায় বাস করে। তাদের পরিবার ব্যবস্থা মাতৃসূত্রীয় হাওয়ায় সম্পত্তি ও বংশনাম মা থেকে মেয়েতে বর্তায়। গারোদের অধিকাংশই খ্রিষ্ট ধর্মালম্বি। জুম চাষকে কেন্দ্র করে গারোরা বিভিন্ন ঋতুতে নানা উৎসব পালন করে । ওয়ানগালা তাদের সবচেয়ে বড় উৎসব। উদ্দীপকের ছকে নৃগোষ্ঠী-২-এর যেসব বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, তা উপরোক্ত গারো নৃগোষ্ঠীকে নির্দেশ করে। গারো নৃগোষ্ঠী ও বাঙালি জীবনযাত্রা এবং সংস্কৃতির মধ্যে নানা ধরনের পার্থক্য বিদ্যমান। প্রথমত গারো সমাজব্যবস্থা মাতৃসূত্রীয়,কিন্তু বাঙালি সমাজব্যবস্থা পিতৃসূত্রীয়। গারো সমাজে সম্পত্তি মায়ের মৃত্যুর পর পরিবারের কনিষ্ঠ কন্যা লাভ করে । অন্যদিকে বাঙালি সমাজে পিতার মৃত্যুর পর সাধারণত পুত্র সন্তানরা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে । দ্বিতীয়ত গারোদের নিজস্ব ভাষা রয়েছে যা মান্দি নামপ পরিচিত। তৃতীয়ত বাঙালি সংস্কৃতিতে বিবাহোত্তর পিতৃবাসের প্রচলন থাকলেও গারো সমাজে মাতৃবাস নীতি অনুসরণ করা হয়। চতুর্থত বাংলাদেশের বাঙ্গালীদের সংখ্যাগরিষ্ঠের ধর্ম ইসলাম হলেও গারোদেী অধিকাংশই ধর্মান্তিত খ্রিস্টান। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়,সমাজ ব্যবস্থা, ধর্ম , সম্পত্তির উত্তরাধিকার প্রভৃতি দিক থেকে গারো ও বাঙালি সমাজের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
নৃগোষ্ঠী-২ এর জীবন ধারা ও বাঙালি সংস্কৃতির মধ্যে তাৎপর্যপূর্ণ ভিন্ন…
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর