উদ্দীপকে বর্ণিত শ্যামার নৃগোষ্ঠীগত স্বতন্ত্রতা রয়েছে - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শ্যামা সাঁওতাল নৃগোষ্ঠীর সদস্য। সাঁওতালদের নৃগোষ্ঠীগত স্বতন্ত্রতা রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের শ্যামা যে খুঁজে নৃগোষ্ঠীর সদস্য তারা রাজশাহী অঞ্চলে বসবাস করে এবং তাদের আদি অস্ট্রেলীয় বলা হয়। এছাড়াও নিজস্ব ভাষা থাকলেও আলাদা কোন বর্ণমালা নেই। অর্থাৎ রমা সাঁওতাল জনগোষ্ঠীর সদস্য। বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর ইত্যাদি জেলায় সাঁওতালরা বসবাস করে। তারা আদি অস্ট্রেলিয় জনগোষ্ঠীর বংশধর। এছাড়াও তাদের ভাষা অস্ট্রিক। তবে তাদের নিজস্ব ভাষা থাকলেও এই ভাষার কোন লিখিত বর্ণমালা নেই। সাঁওতালরা অস্ট্রলয়েড নৃগোষ্ঠীর হলেও দৈহিক বৈশিষ্ট্যের বিচারে তাদের প্রাক দ্রাবিড় নৃগোষ্ঠীর প্রতিনিধি বলা হয়। সাঁওতালদের দেহের উচ্চতা মাঝারী ধরনের। এদের মুখগহবর বড়, গায়ের রং গাঢ় বাদামী, আবার কেউ কালো রঙের। মাথার খুলি গোল নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু ও চোখ ছোট। চুল কালো ও কোকড়ানো, পুরুষের মুখে দাড়ি গোঁফ রয়েছে। যেহেতু সাঁওতালদের দৈহিক গঠন ও নৃগোষ্ঠীগত পরিচয় বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর চেয়ে আলাদা। তাই বলা যায়, সাঁওতালদের নৃগোষ্ঠীগত স্বতন্ত্রতা রয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শ্যামার নৃগোষ্ঠীগত স্বতন্ত্রতা রয়েছে - ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর