দৃশ্যপট ১ এ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট ১ এ মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের সমতল ভূমিতে মণিপুরীরা বসবাস করে। মণিপুরীদের সংস্কৃতি সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো তাদের নৃত্য ও সঙ্গীত। বিশেষ করে তাদের নৃত্য অত্যন্ত সুপরিচিত। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তারা বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করে থাকে। নাচের সাথে তারা লোকগীতি ও পরিবেশন করে। তাদের নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' সবচেয়ে বেশি আলোচিত ও প্রসিদ্ধ. তাদের মধ্যে "থাবাল চংবা" নামের একটি নৃত্য প্রচলিত আছে যা মনিপুরী ছেলে মেয়ে উভয়েই নাচে। উদ্দীপকেও দৃশ্যপটে ১-এ এমন একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে যাদের বসবাস সিলেট বিভাগের বিভিন্ন জেলায়। এছাড়া ও তাদের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হল নৃত্য। এই বৈশিষ্টগুলো মনিপুরীদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়,দৃশ্যপট ১ এ মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট ১ এ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর