দৃশ্যপট ২ এর সমাজ ব্যবস্থার সাথে বাংলাদেশের অন্যান্য সমাজ ব্যবস্থার তাৎপর্যপূর্ণ ভিন্নতা রয়েছে - বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যপট-২ এ গারো নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। গারোদের সমাজ ব্যবস্থার সাথে বাংলাদেশের অন্যান্য সমাজ ব্যবস্থার তাৎপর্যপূর্ণ ভিন্নতা রয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : গারো ণৃ-গোষ্ঠী ময়মনসিংহ, শেরপুর নেত্রকোনা ও টাঙ্গাইল জেলায় বসবাস করে বাংলাদেশে বসবাসরত গারদের মধ্যে প্রায় ৯০ শতাংশই ধর্মান্তরিত খ্রিস্টান। অর্থাৎ উদ্দীপকে গারো ণৃগোষ্ঠীকে নির্দেশ করা হয়েছে। গারো জনগোষ্ঠীরা মাতৃতান্ত্রিক। গারো পরিবারের সন্তানরা মায়ের পরিচয় ই সমাজে পরিচিত হয়। তাদের সমাজে বা পরিবারে মহিলারাই সর্ব ক্ষমতার অধিকারী। তাদের সম্পত্তি ও বংশনাম মাতৃধারায় তথা মা থেকে মেয়েতে বর্তায়। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা নোকনা কেবল উত্তর সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। গারো দম্পতি সাধারণত স্ত্রীর মায়ের গৃহে বসবাস করে। অন্যদিকে বাংলাদেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন চাকমা, মারমা, সাঁওতাল ইত্যাদির সমাজ ও পরিবার ব্যবস্থা পিতৃতান্ত্রিক। অর্থাৎ তাদের পারিবারিক কর্তৃত্ব, সম্পত্তি, বংশনাম প্রভৃতি পিতা থেকে পুত্রে বর্তায়। পাশাপাশি বাংলাদেশের বাঙালি সমাজব্যবস্থায়ও পিতৃতান্ত্রিক রীতি ই দেখা যায়। তাই বলা যায়, গারোদের সমাজ ব্যবস্থার সাথে বাংলাদেশের অন্যান্য সমাজ ব্যবস্থার তাৎপর্যপূর্ণ ভিন্নতা রয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট ২ এর সমাজ ব্যবস্থার সাথে বাংলাদেশের অন্যান্য সমাজ ব্যবস্থার…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর