উদ্দীপকে বর্ণিত রবিন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রবিন গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা এবং টাঙ্গাইল জেলার পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম ও পার্বত্য ত্রিপুরা অঞ্চলে গারো নৃগোষ্ঠী বাস করে। অনেকের ধারণা গার পাহাড়ের নামে এন নৃগোষ্ঠীর নামকরণ করা হয়েছে। বাংলাদেশের বসবাসরত গারোদের মধ্যে প্রায় ৯০ শতাংশ ধর্মান্তরিত খ্রিস্টান, প্রায় ২% মুসলিম এবং প্রায় ৮% তাদের ঐতিহ্যবাহী ধর্ম সাংসারেক ধর্ম পালন করে। গারোদের পরিবার ব্যবস্থা অন্যান্য নৃগোষ্ঠীরদের থেকে কিছুটা ভিন্ন। তাদের পরিবার ব্যবস্থায় সম্পত্তি ও বংশ নাম মা থেকে মেয়ে মেয়েদের বর্তায়। এছাড়াও তাদের সমাজে সকল কর্তৃত্বের অধিকারী মেয়েরাই। উদ্দীপকের রবিনও ময়মনসিংহ অঞ্চলে বসবাসত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, যাদের নৃগোষ্ঠীর নামকরণ একটি পাহাড়ের নামানুসারে করা হয়। তাদের ঐতিহ্যবাহী ধর্মের নাম সাংসারেক হলেও জনগোষ্ঠীর অনেক বেশির ভাগই ধর্মান্তরিত খ্রিস্টান। তাদের পরিবার ব্যবস্থাও অন্য গোত্রের চেয়ে ভিন্ন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত রবিন গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রবিন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর