উদ্দীপকে বর্ণিত ণৃগোষ্ঠীর পরিবার কাঠামো ভিন্নতর - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ণৃগোষ্ঠী তথা গারোদের পরিবার কাঠামো ভিন্নতর। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : গারো ণৃ-গোষ্ঠী ময়মনসিংহ, শেরপুর নেত্রকোনা ও টাঙ্গাইল জেলায় বসবাস করে বাংলাদেশে বসবাসরত গারদের মধ্যে প্রায় ৯০ শতাংশই ধর্মান্তরিত খ্রিস্টান। গারোদের পরিবার ব্যবস্থা মাতৃতান্ত্রিক তথা অন্যান্য গোত্রদের চেয়ে ভিন্ন । অর্থাৎ উদ্দীপকে গারো ণৃগোষ্ঠীকে নির্দেশ করা হয়েছে। গারো জনগোষ্ঠীরা মাতৃতান্ত্রিক। গারো পরিবারের সন্তানরা মায়ের পরিচয় ই সমাজে পরিচিত হয়। তাদের সমাজে বা পরিবারে মহিলারাই সর্ব ক্ষমতার অধিকারী। তাদের সম্পত্তি ও বংশনাম মাতৃধারায় তথা মা থেকে মেয়েতে বর্তায়। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা নোকনা কেবল উত্তর সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। গারো দম্পতি সাধারণত স্ত্রীর মায়ের গৃহে বসবাস করে। অন্যদিকে বাংলাদেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন চাকমা, মারমা, সাঁওতাল ইত্যাদির সমাজ ও পরিবার ব্যবস্থা পিতৃতান্ত্রিক। অর্থাৎ তাদের পারিবারিক কর্তৃত্ব, সম্পত্তি, বংশনাম প্রভৃতি পিতা থেকে পুত্রে বর্তায়। পাশাপাশি বাংলাদেশের বাঙালি সমাজব্যবস্থায়ও পিতৃতান্ত্রিক রীতি ই দেখা যায়। তাই বলা যায়, গারোদের পরিবার কাঠামো ভিন্নতর।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ণৃগোষ্ঠীর পরিবার কাঠামো ভিন্নতর - ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর