উদ্দীপক দ্বারা কোন দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গারো ও মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : গারো বাংলাদেশের একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী। গারোদের নিজস্ব ভাষা রয়েছে, যার নাম মান্দি। এটি আছে আচুক কুসিক ও মান্দি কুসিক এই দুই ভাগে বিভক্ত। বর্তমানে গারোদের অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে তাদের ঐতিহ্যবাহী ধর্ম হলো সাংসারেক। উদ্দীপকের প্রথমে উল্লেখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীটির ধর্মের নাম সাংসারেক, ভাষার নাম মান্দি এবং পরিবার ব্যবস্থা মাতৃপ্রধান। যা গারো নৃগোষ্ঠীকে ইঙ্গিত করে। আবার বাংলাদেশের সিলেট জেলায় বসবাসকারী অন্যতম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের ধর্ম বৈষ্ণব ধর্ম। তাদের মধ্যে গোত্র বিভাগ অনুযায়ী বিষ্ণুপ্রিয়া ভাষা ও মৈথেয়ী ভাষা দুটি প্রচলিত। মণিপুরী নৃগোষ্ঠীর সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নৃত্য। তাদের জনপ্রিয় ও শ্রেষ্ঠ নৃত্য অনুষ্ঠান হল লাউহারাইবা। উদ্দীপকেও শেষোক্ত উল্লিখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীটি হিন্দু ধর্মের বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী, ভাষার নাম মৈথেয়ী এবং তাদের শ্রেষ্ঠ নৃত্য অনুষ্ঠানের নাম লাইহারাউবা। যা মূলত মনিপুরী নৃগোষ্ঠীকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে গারো ও মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক দ্বারা কোন দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর