উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা বিশ্লেষণ কর।
উত্তর: গারো ও মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা নিম্নে বিশ্লেষণ করা হলো : গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। তাদের মধ্যে সম্পত্তি ও বংশনাম মা থেকে মেয়েতে বর্তায়। বিবাহের পর গারো দম্পতি স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে। গারো সমাজে ক্রসকাজীন বিবাহ অনুমোদিত হলেও প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ। কৃষিকে কেন্দ্র করে গারোরা বিভিন্ন ঋতুতে নানা উৎসব পালন করে। তাদের সবচেয়ে বড় উৎসব হলো ওয়ানগালা। মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক ব্যবস্থা পিতৃতান্ত্রিক। সন্তানের পরিচয় ও সম্পত্তির উত্তরাধিকারী পিতার সূত্রে নির্ধারণ হয়। ছেলেরা সম্পত্তির অংশ সমানভাবে পেলেও মেয়েরা পিতার সম্পত্তি পায় না। তাদের মধ্যে বহির্বিবাহ ব্যবস্থা প্রচলিত। মণিপুরী নৃগোষ্ঠীর সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নৃত্য। তাদের জনপ্রিয় ও শ্রেষ্ঠ নৃত্য অনুষ্ঠান হল লাউহারাইবা। এটি চৈত্র-বৈশাখ মাসে ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতি…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর