উদ্দীপকের বিজন বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিজন বাংলাদেশের সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। সাঁওতালরা বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী। এ নৃগোষ্ঠীর সদস্যরা বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, গাইবান্ধা প্রভৃতি জেলায় বাস করে। সাঁওতালরা অস্ট্রিক ভাষা-ভাষী আদি অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর। সাঁওতালদের চেহারা গাঢ় কালো, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু, মুখে দাড়ি-গোফ কম, চুল কালো ও কোঁকড়ানো, দেহের উচ্চতা মাঝারি ধরনের। সাঁওতাল সমাজে সম্পত্তির উত্তরাধিকার নীতি পিতৃসূত্রীয়। পিতার সম্পত্তিতে পুত্রদের সকলের সমান অধিকার রয়েছে। মেয়েরা পৈত্রিক সম্পত্তির কোনো অংশ দাবি করতে পারে না। উদ্দীপকের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য বিজন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলার বাসিন্দা। সে অস্ট্রালয়েড নরবংশের অন্তর্ভুক্ত। তার বাবার মৃত্যুর পর সে নিজে এবং তার ভাই সম্পত্তির মালিক হয়। বিজনের নৃগোষ্ঠীগত এসব বৈশিষ্ট্যের সাথে উপরে উল্লিখিত সাঁওতাল সমাজের তুলনা করলে সহজেই বোঝা যায়, বিজন সাঁওতাল নৃগোষ্ঠীর সদস্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিজন বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর