ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হিসেবে কণিকার উত্তরাধিকার নীতি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের কণিকা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। কারণ গারো সমাজে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রে বর্তায়। যেমনটা কণিকার ক্ষেত্রে ঘটেছে। গারো পরিবারে মা সব সম্পত্তির মালিক। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা বা 'নোকনা' সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। নোকনা অর্থ পরিবারের ভিত্তি। রীতি অনুযায়ী নোকনার বোনেরা তাদের মায়ের কাছ থেকে সম্পত্তি পায় না। যারা সম্পত্তি পায় না তাদের বলা হয় 'এগেট'। এগেটরা অস্থায়ীভাবে মাতৃগৃহে বসবাস করে এবং তাদের ওপর বৃদ্ধ পিতামাতার দেখাশোনার কোনো দায়িত্ব বর্তায় না। বৃদ্ধ পিতামাতার দেখাশোনার দায়িত্ব নোকনার ওপর বর্তায়। উল্লেখ্য যে, গারো পরিবারে সম্পত্তির মালিকানা স্ত্রীর হলেও ব্যবস্থাপনার দায়িত্ব স্বামীর। পরিশেষে বলা যায়, বর্তমানে আধুনিকতার প্রভাবে গারো সমাজে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসলেও মাতৃসূত্রীয় কাঠামো এখনও বহাল আছে। ফলে গারো সমাজে নারীরা ঠিক পুরুষের ওপর কর্তৃত্ব না করলেও তুলনামূলকভাবে যথেষ্ট মর্যাদা ও স্বাধীনতা ভোগ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হিসেবে কণিকার উত্তরাধিকার নীতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর