সংস্কৃতি-১ বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর জীবনধারাকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সংস্কৃতি-১ বাংলাদেশের মণিপুরি নৃ-গোষ্ঠীর জীবনধারাকে নির্দেশ করছে। বাংলাদেশে বসবাসরত নৃ-গোষ্ঠীসমূহের মধ্যে মণিপুরি নৃ-গোষ্ঠী অন্যতম। এরা মূলত বাংলাদেশের সিলেট অঞ্চলে বাস করে। মণিপুরি নৃ-গোষ্ঠীর লোকজন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণে সমধিক পরিচিতি লাভ করেছে। সকল পূজা-পার্বণ ও আচার-অনুষ্ঠানে তারা নৃত্যগীতের আয়োজন করে। নৃত্যগীতের সাথে তাদের ধর্মীয় বিশ্বাস জড়িত। নৃত্য মণিপুরিদের কাছে খুবই পবিত্র বিষয়। তাদের মতে, নৃত্য শুদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। মণিপুরিরা নাগ পোশাক নামক বিশেষ ধরনের পোশাক পরে উৎসবে নৃত্য পরিবেশন করে। তাদের নৃত্যের মধ্যে লাইহারাউবা খুব জনপ্রিয়। এছাড়া রাসনৃত্য তাদের আরেকটি জনপ্রিয় নৃত্য, যা রাধা-কৃষ্ণের উদ্দেশ্যে করা হয়। মণিপুরি সমাজে প্রচলিত বহু কাহিনি, লোকগীতি, ধাঁধা, রূপকথার মধ্যে তাদের নিজস্ব সংস্কৃতির একটি সুন্দর ও চমৎকার পরিচয় পাওয়া যায় । উদ্দীপকের সংস্কৃতি-১ এ বলা হয়েছে একটি নৃ-গোষ্ঠী সিলেট অঞ্চলে বাস করে। যারা নৃত্যকে পবিত্র মনে করে। বিচিত্র ভঙ্গিমায় নৃত্যগীত, ধাঁধার আসর, লোক সংগীত, রাস নৃত্য ইত্যাদি এ সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। উদ্দীপকের এ তথ্য এবং উপরে আলোচিত মণিপুরি নৃ-গোষ্ঠীর জীবনধারা পর্যালোচনা করে বলা যায়, উদ্দীপকের সংস্কৃতি-১ মণিপুরি নৃ-গোষ্ঠীর জীবনধারাকেই নির্দেশ করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সংস্কৃতি-১ বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর জীবনধারাকে নির্দেশ করছে? ব্যাখ্…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর