সংস্কৃতি-২-এর পরিবার প্রথা অন্যদের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য বহন করে— আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকের সংস্কৃতি-২-এ গারো নৃ-গোষ্ঠীর পরিবার প্রথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ পরিবার প্রথার বৈশিষ্ট্য অন্যান্য নৃ-গোষ্ঠী অপেক্ষা স্বতন্ত্র প্রকৃতির । গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল জেলা এবং বৃহত্তর সিলেট অঞ্চলের কোনো কোনো অংশে বাস করে। গারো সমাজ প্রধানত মাতৃসূত্রীয়। এ ব্যবস্থায় বংশনাম ও সম্পত্তি মাতৃধারায় মাতা থেকে মেয়েতে বর্তায়। গারো পরিবারে মাতাই সব সম্পত্তির মালিক। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা বা 'নোকনা' সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। রীতি অনুযায়ী নোকনার বোনেরা তাদের মায়ের কাছ থেকে সম্পত্তি পায় না। যারা সম্পত্তি পায় না তাদের বলা হয় 'এগেট'। গারো বিয়েতে কন্যাকে কোনো পণ দিতে হয় না। অর্থাৎ— এ বিয়েতে কোনো যৌতুক বা লেনদেন নেই। তবে গারো সমাজের বিবাহরীতি অনুযায়ী বিবাহের পর স্বামীকে তার স্ত্রীর বাড়িতে অবস্থান করতে হয় অর্থাৎ সেখানেই তাকে বসবাস করতে হয়। এদেশে বসবাসরত অন্যান্য নৃগোষ্ঠীসমূহ যেমন— চাকমা, সাঁওতাল, মারমা, মণিপুরি, রাখাইন নৃগোষ্ঠীর পরিবারব্যবস্থা প্রধানত পিতৃতান্ত্রিক। অর্থাৎ পিতার বংশ পরিচয়ে ছেলেমেয়েদের পরিচয় ও উত্তরাধিকার নির্ণীত হয়। পিতার মৃত্যুর পর পুত্র সন্তানরা সম্পত্তির মালিকানা পায়। কিন্তু মেয়েরা পিতার সম্পত্তিতে কোনো অধিকার পায় না। বিয়ের পর স্ত্রী তার স্বামীর গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে যায়। উপরে আলোচিত গারো নৃগোষ্ঠীর সমাজব্যবস্থা মূলত এ বৈশিষ্ট্যসমূহ থেকে ভিন্নতর। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, উল্লিখিত বৈশিষ্ট্যের কারণে গারো নৃ-গোষ্ঠীর পরিবার ব্যবস্থা এদেশে বসবাসরত অন্যান্য নৃগোষ্ঠী থেকে ভিন্নতর।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সংস্কৃতি-২-এর পরিবার প্রথা অন্যদের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য বহন করে— আ…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর