চাকমাদের বিবাহরীতি ব্যাখ্যা কর।
উত্তর: চাকমা সমাজে বিবাহ সম্পর্কিত বেশকিছু স্বতন্ত্র সামাজিক বিধি ও রীতি প্রচলিত রয়েছে। এ সমাজে নিজ বংশের সাত পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ হলেও অন্তর্বিবাহ ও বহির্বিবাহ উভয়ই প্রচলিত। বহুবিবাহ, বিধবা বিবাহ এবং সীমিতভাবে প্যারালাল কাজিন বিবাহ অনুমোদিত হলেও আপন চাচাতো ভাইবোনের মধ্যে বিবাহ সামাজিকভাবে নিষিদ্ধ। পাত্রী পছন্দের ক্ষেত্রে অভিভাবকের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বরের আত্মীয়রা কনেকে বরের বাড়িতে নিয়ে আসে এবং সেখানেই 'আগপানিকুম তুলানা', 'পানপাদা ভাঝেই দেনা', বউ-তুলানা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন হয়। চাকমাদের মধ্যে সাধারণত দুই ধরনের- বন্দোবস্ত বিবাহ ও রোমান্টিক বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চাকমাদের বিবাহরীতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর