শেয়ারFacebookWhatsApp

সাঁওতালরা কোন নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তর: সাঁওতালরা আদি অস্ট্রেলীয় নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সাঁওতালরা কোন নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উদ্দীপক

সোহান জানতে পারে বাংলাদেশে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যাদের বিশ্বাস পৃথিবী সৃষ্টির মূলে নৃত্যের অবদান আছে। তাই তাদের সমাজে নৃত্য বিশেষ প্রসিদ্ধ । তারা মৈথেয়ী ভাষায় কথা বলে ।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

সাঁওতালরা আদি অস্ট্রেলীয় নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

উত্তর

চাকমাদের অর্থনীতি কৃষিনির্ভর । ঐতিহ্যগতভাবে চাকমারা জুম চাষের ওপর নির্ভরশীল। চাকমাদের জুমে ধান ছাড়াও তিল, কুমড়া, মিষ্টি কুমড়া, চিনার, ভুট্টা, বেগুন, আদা, হলুদ ইত্যাদি ফসল চাষ করা হয়। বর্তমানে তাদের মধ্যে অনেকেই জুম চাষের পরিবর্তে রাবার চাষ করে অর্থোপার্জন করে। তাছাড়া তারা বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুঁড়ি, ফাঁদ, পাখা, চিরুনি, বাঁশি এবং বাদ্যযন্ত্র তৈরি করে বাজারে বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। নতুন ভূমিনীতি অনুযায়ী চাকমাদেরকে ব্যক্তি মালিকানায় জমি বরাদ্দ না দেওয়ায় তাদের অনেকেই সমতল ও নিচু ভূমিতে হালচাষের মাধ্যমে ধান চাষ করে ।

উত্তর

উদ্দীপকে মণিপুরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলা হয়েছে । বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠী । মণিপুরিদের সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো তাদের নৃত্য ও সংগীত। বিশেষ করে তাদের নৃত্য সমধিক পরিচিত ও প্রসিদ্ধ। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে তারা নানা ধরনের নৃত্য পরিবেশন করে থাকে। নাচের সাথে সাথে তারা লোকগীতিও পরিবেশন করে। তাদের নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' সবচেয়ে বেশি আলোচিত ও প্রসিদ্ধ। মণিপুরিরা বিশ্বাস করে, পৃথিবী সৃষ্টির মূলে রয়েছে নৃত্য। গোত্র বিভাগ অনুসারে মণিপুরিদের মধ্যে ২টি ভাষা প্রচলিত। যথা— ক. বিষ্ণুপ্রিয়া ভাষা ও খ. মৈতৈ ভাষা । উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যাদের বিশ্বাস পৃথিবী সৃষ্টির মূলে নৃত্যের অবদান আছে। তাই তাদের সমাজে নৃত্য বিশেষ প্রসিদ্ধ। এছাড়া তারা মৈথেয়ী ভাষায় কথা বলে। এসব তথ্য ও পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, উদ্দীপক দ্বারা মণিপুরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপক দ্বারা নির্দেশিত মণিপুরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবন বৈচিত্র্যপূর্ণ। মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক ব্যবস্থা পিতৃতান্ত্রিক। সন্তানের পরিচয় ও সম্পত্তির উত্তরাধিকার পিতার সূত্রে নির্ধারণ হয়। ছেলেরা সম্পত্তির অংশ সমানভাবে পেলেও মেয়েরা পিতার সম্পত্তি পায় না। তাদের মধ্যে বহির্বিবাহ ব্যবস্থা প্রচলিত । বাংলাদেশে বসবাসরত নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মণিপুরিরা সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এক অনন্য জনগোষ্ঠী হিসেবে পরিচিত। তারা আদি- মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং বৌদ্ধধর্মাবলম্বী। তাদের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো নৃত্যগীত পরিবেশনা। নৃত্য তাদের কাছে খুবই পবিত্র বিষয়। তারা বিশ্বাস করে, নৃত্যের গুণেই সংসারে সব কাজে সফলতা আসে। মণিপুরি নৃত্যের অন্যতম হলো লাইহারাউবা, যা দেবতার সন্তুষ্টি সাধনের জন্য পরিবেশিত হয়। এ নৃত্য চৈত্র মাসের শেষে ও বৈশাখের শুরুতে পক্ষকালব্যাপী অনুষ্ঠিত হয়। এছাড়াও তাদের সমাজে রাসনৃত্য, চোংবী নৃত্যসহ আরও অনেক নৃত্য পরিবেশিত হয়ে থাকে। নৃত্যে ব্যবহৃত মণিপুরিদের পোশাক অত্যন্ত রুচিশীল ও দৃষ্টিনন্দন ।
HSCSociology 2nd Paperচট্টগ্রাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সাঁওতালরা কোন নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত? | Prosthuti