শেয়ারFacebookWhatsApp

অস্ট্রালয়েড কারা?

উত্তর: আদি অস্ট্রেলীয় এবং তাদের মতো দেখতে মানবগোষ্ঠী হলো অস্ট্রালয়েড। যাদের মধ্যে কিছুটা নিগ্রো বৈশিষ্ট্য আবার কিছুটা ককেশীয় বৈশিষ্ট্য বিদ্যমান ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

অস্ট্রালয়েড কারা?

উদ্দীপক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাঙামাটির মেয়ে শর্মিলার সাথে শ্রাবন্তির সখ্যতা হয় । শর্মিলা গ্রামের হেডম্যানের মেয়ে । গত বছর তাদের বিজু উৎসবে আমন্ত্রিত হয়ে শ্রাবন্তি রাঙ্গামাটি যায়। তিন দিনব্যাপী আচার অনুষ্ঠানে শ্রাবন্তি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানটি উপভোগ করে। পরবর্তীতে এ সম্পর্কিত তার একটি লেখা দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে বেশ প্রশংসিত হয়।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

আদি অস্ট্রেলীয় এবং তাদের মতো দেখতে মানবগোষ্ঠী হলো অস্ট্রালয়েড। যাদের মধ্যে কিছুটা নিগ্রো বৈশিষ্ট্য আবার কিছুটা ককেশীয় বৈশিষ্ট্য বিদ্যমান ।

উত্তর

ঐতিহ্যগতভাবে চাকমারা পর্যায়ক্রমে চাষ বা জুম চাষের ওপর নির্ভরশীল। পাহাড়ের গাছপালা কেটে, শুকিয়ে ও পুড়িয়ে নিয়ে সেখানে ধান, তিল ও অন্যান্য ফসলের মিশ্রিত বীজ একত্রে বপন করে, পরবর্তীতে সেটা যখন পাকে তখন ঘরে তোলার কৃষি পদ্ধতিই হলো জুম চাষ। চাকমা সমাজে জমি বর্তমানে পুরোপুরি ব্যক্তি মালকানায় না থাকায় তারা যার যার পছন্দ অনুযায়ী যেখানে সেখানে জুম চাষ করছে। ফলে জুম চাষকে ঘিরে চাকমা সমাজে নানা ধরনের কোন্দল দেখা দিচ্ছে । এ কারণে সরকার জুম চাষকে নিরুৎসাহিত করে ।

উত্তর

উদ্দীপকের উর্মিলা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকের পার্বত্য অঞ্চলের তিনটি জেলা- খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জুড়েই চাকমারা বসবাস করে। তবে রাঙামাটি অঞ্চলে তাদের বাস সবচেয়ে বেশি। চাকমা জনগোষ্ঠী গ্রামকে 'মৌজা' বলে। আর মৌজার প্রধানকে হেডম্যান বলা হয়। তিনি চাকমা রাজার সুপারিশে ডেপুটি কমিশনার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। চাকমারা বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় উৎসব উদযাপন করে থাকে। তাদের সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। এছাড়া তাদের আরেকটি তাৎপর্যপূর্ণ উৎসব হলো 'বিজু'। এটি বাংলা নববর্ষের দিন পালিত হয় । অত্যন্ত আনন্দের সাথে চাকমারা তিন দিনব্যাপী এ উৎসব পালন করে। এ অনুষ্ঠানের তিনটি পর্ব হলো 'ফুলবিজু' 'মূলবিজ' এবং 'নুওবজুর' (নতুন বছর) বা গোজ্যাপোজ্যা দিন। এ উপলক্ষে তারা তাদের বাড়িঘর ফুল দিয়ে সাজায়, ছোট ছেলে-মেয়েরা বড়দের কাছ থেকে আর্শীবাদ কামনা করে। পাশাপাশি নানা ধরনের খাবারও তৈরি করা হয় মেহমানদের জন্য। উদ্দীপকের উর্মিলার বাস রাঙামাটি অঞ্চলে এবং তার বাবা গ্রামের হেডম্যান। স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে তিন দিনব্যাপী বৈচিত্র্যময় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বিজু উৎসব পালন করে, যা চাকমা নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের উর্মিলা চাকমা নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে মিতার আচরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে । ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ । সাধারণ অর্থে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে একটি সাধারণ বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীকে বোঝায়। বিভিন্ন নৃবিজ্ঞানীর সংজ্ঞানুসারে বলা যায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজস্ব সংস্কৃতির অধিকারী। তারা আধুনিক পেশাসহ এক ধরনের নির্দিষ্ট জীবিকা পদ্ধতি অনুসরণ করে এবং একটি নির্দিষ্ট এলাকায় বাস করে। তাদের জীবন একই ধরনের সামাজিক আচার, প্রথা, বিশ্বাস, রীতিনীতি ও মূল্যবোধ দ্বারা পরিচালিত হয় । উদ্দীপকে উল্লিখিত মিতার সাথে উর্মিলার সখ্যতা থাকায়, উর্মিলার আমন্ত্রণে মিতা রাঙামাটি যায়। সেখানে গিয়ে সে বিজু উৎসব উপভোগ করে, যা চাকমা সম্প্রদায়ের একটি উৎসব। এ উৎসবটি তিন দিনব্যাপী পালিত হয়। এ অনুষ্ঠানের তিনটি পর্ব হলো 'ফুলবিজু' 'মূলবিজ' এবং 'নুওবজুর' (নতুন বছর) বা গোজ্যাপোজ্যা। বিজু উৎসব উপভোগ করার পর পরবর্তীতে মিতা এ সম্পর্কিত একটি লেখা দৈনিক পত্রিকায় প্রকাশ করে, যা বেশ প্রশংসিত হয়। তার এ কাজের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পায়। কারণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে সাধারণ বাঙালিরা তেমন কিছু জানে না। কিন্তু তার লেখনির মাধ্যমে সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। যার ফলে রাষ্ট্রের সকল মানুষ তাদের সাংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হবে এবং অসাম্প্রদায়িক চেতনা বৃদ্ধি পাবে। তাই বলা যায়, উদ্দীপকের মিতার লেখনি দ্বারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে ।
HSCSociology 2nd Paperরাজশাহী কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।