উদ্দীপকের প্রিয়া চাকমা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য বলে আমি মনে করি ।চাকমাদের ধর্মীয় মতাদর্শে বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষণীয় ।
বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো চাকমা। চাকমাদের প্রধান সামাজিক উৎসব হলো 'বিজু'। চৈত্র মাসের শেষ দুদিন এবং বৈশাখ মাসের প্রথম দিনসহ মোট তিনদিন এ উৎসব উদযাপিত হয়। উদ্দীপকের প্রিয়া যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য, তাদের ক্ষেত্রেও এ বিষয়গুলো লক্ষ করা যায় । সুতরাং বলা যায়, প্রিয়া চাকমা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য।
চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মীয় হলেও তাদের মধ্যে সনাতন ধর্মের বৈশিষ্ট্যও লক্ষ করা যায়। তাদের উদযাপিত 'গাঙ-পূজা', 'থান-মানা' ইত্যাদি পূজায় হিন্দু সংস্কৃতির প্রভাব লক্ষণীয়। চাকমাদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। তার সাথে আরও ১৭টি ধর্মগ্রন্থ রয়েছে। এর মধ্যে ১৬টি গ্রন্থ পালি ভাষায় রচিত। চাকমারা বিশ্বাস করে যে, বিশ্ব সৃষ্টির মূলে বসুমতি, পরমেশ্বর ও পরমেশ্বরী এ তিন শক্তির অস্তিত্ব বিদ্যমান। এ তিন শক্তির সমন্বয়েই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে।