উদ্দীপকের নৃগোষ্ঠী-১ হলো সাঁওতাল।
সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী। এ নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা,ধর্ম,আচার-আচরণ, সমাজব্যবস্থা ইত্যাদি বিদ্যমান। বাংলাদেশের রাজশাহী, নঁওগা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নাটোর, দিনাজপুর ইত্যাদি জেলায় সাঁওতালরা বাস করে। তাদের নিজস্ব ভাষা থাকলেও লিখিত বর্ণমালা নেই। তাদের সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত থাকা সম্পত্তি পিতা থেকে পুত্র পায় ।সাঁওতাল সমাজে সাধারণত অন্তগোত্রীয় বিবাহ নিষিদ্ধ। অর্থাৎ সাঁওতালদের মধ্যে বহির্গোত্র বিবাহ প্রচলিত। সাঁওতালদের উদযাপিত বিভিন্ন উৎসবের মধ্যে 'সোহরাই' হচ্ছে প্রধান উৎসব। পৌষ-মাঘ মাসে এই উৎসবের আয়োজন করা হয়।
উদ্দীপকের ছকে নৃগোষ্ঠী-১ এর বৈশিষ্ট্য বলা হয়েছে , তারা রাজশাহী অঞ্চলে বাস করে। সমাজের পিতৃতান্ত্রিক ব্যবস্থা ও বহিবিবাহ প্রচলিত এবং তাদের প্রধান উৎসব সোহরাই। এইসব তথ্য উপরে আলোচিত সাঁওতাল নৃগোষ্ঠীর পরিচয় তুলে ধরেছে।