উদ্দীপকে 'B [গণিত] -তে যে নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে, তাদের সাংস্কৃতিক জীবনধারা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] তে মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। বাংলাদেশে বসবাসরত মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠী মূলত বাংলাদেশের সিলেট অঞ্চলে বাস করে। মণিপুরি সমাজ এককালে ভারতের মণিপুর রাজ্যের অধিবাসী ছিল বলে জানা যায়। ধারণা করা হয় অষ্টাদশ শতাব্দীতে এক মণিপুরি রাজপুত্র কোন কারণে বর্তমান সিলেট অঞ্চলে পালিয়ে আসেন এবং সেখান থেকেই বাংলাদেশে মণিপুরিদের বসবাস। তাদের মাতৃভাষা 'মেইতেইলোন' বা টিবেটো বার্মান শাখার মুকি-চীন ভাষাগোষ্ঠীর অন্তর্গত। উদ্দীপকের 'B [গণিত] অংশেও এসব বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে। যা মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নির্দেশ করে। মণিপুরি নৃগোষ্ঠী তাদের সাংস্কৃতি জীবনধারার জন্য অধিক পরিচিত। সকল পূজা-পার্বণে ও আচার-অনুষ্ঠানে তারা নৃত্যগীতের আয়োজন করে। নৃত্য-গীতের সাথে তাদের ধর্মীয় বিশ্বাস জড়িত। তাদের মতে নৃত্য পবিত্রতা, শুদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। মণিপুরিরা 'নাগ' পোশাক নামক বিশেষ পোশাক পরে উৎসবে নৃত্য পরিবেশন করে। তাদের নৃত্যের মধ্যে লাইহারাউবা এবং রাম নৃত্য অধিক জনপ্রিয়। এক কথায় বলা যায়, মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠী বৈচিত্র্যপূর্ণ এবং ঐতিহ্যবাহী জীবনধারার অধিকারী।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'B -তে যে নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে, তাদের সাংস্কৃতিক জীবনধ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর