উদ্দীপকে 'A [গণিত] -তে যে নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে, তারা অন্য নৃগোষ্ঠী থেকে উন্নত- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] তে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। কেননা, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকের পার্বত্য তিনটি জেলা-খাগড়াচড়ি, রাঙামাটি ও বান্দরবানে চাকমারা বসবাস করে। চাকমাদের মধ্যে নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলয়েড প্রভাব অধিক লক্ষ করা যায়। চাকমারা সুঠাম দেহের অধিকারী। তাদের উচ্চতা লম্বা, মাঝারি, খাটো তিন ধরনেরই হয়। গায়ের রং ফর্সা, নাক চ্যাপ্টা এবং চোখ ছোট। উদ্দীপরের 'A [গণিত] অংশে দেখা যায়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বদিকে তিনটি জেলার একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। এদের সাথে চীনা-মঙ্গোলয়েডের সাদৃশ্য রয়েছে। এব বৈশিষ্ট্য উপরে আলোচিত চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। চাকমারা অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার তুলনায় অধিক উন্নত। কেননা, চাকমারা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় অধিক শিক্ষিত। এমনকি গ্রুপের মধ্যে বৃহৎ চাকমা জনগোষ্ঠীর শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলা ও ইংরেজি ভাষার আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে এবং পরবর্তীতে চাকরি ক্ষেত্রে তাদের জন্য বিশেষ কোটা থাকায় শিক্ষার গতিশীলতা বাড়ছে। বর্তমানে বৃহত্তর বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে ও কর্ম ক্ষেত্রে চাকমা নারী ও পুরুষের অংশগ্রহণ দেখা যায়। যার ফলে তাদের জীবনমান উন্নত হচ্ছে। সুতরাং উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, “চাকমা নৃগোষ্ঠী অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উন্নত” এ মন্তব্যটি যথার্থ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A -তে যে নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে, তারা অন্য নৃগোষ্ঠী থেক…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর