উদ্দীপকে 'A [গণিত] কোন নৃগোষ্ঠী বলে চিহ্নিত করা হচ্ছে? তাদের অর্থনৈতিক জীবন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] সাঁওতাল নৃগোষ্ঠী বলে চিহ্নিত করা হচ্ছে। oসাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নাটোর ও দিনাজপুর জেলায় অধিকাংশ সাঁওতাল বসবাস করে। তারা নিজেদেরকে হোড় বলে পরিচয় দিতে পছন্দ করে। যার অর্থ মানুষ। উদ্দীপকের ছক 'A [গণিত] তে উল্লিখিত নৃগোষ্ঠী নিজেদের হোড় বলে পরিচয় দিতে পছন্দ করে। যা উপরে আলোচিত সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ইঙ্গিত করে। সাঁওতালদের মধ্যে অধিকাংশ অধিবাসীই কৃষিজীবী। তাদের সমাজে নারীদের উর্বরতা শক্তির প্রতীক বলে গণ্য করা হয়। কারণ তারা বিশ্বাস করে নারীরাই প্রথম কৃষিকাজ আবিষ্কার করেছিল। সাঁওতাল নারী-পুরুষ উভয়ই ক্ষেতে কাজ করে জীবিকা নির্বাহ করে। তারা ধান, সরিষা, তামাক, মরিচ, ভুট্টা, ইক্ষু প্রভৃতি ফসল উৎপাদন করে। কৃষিকাজের পাশাপাশি সাঁওতালরা খেজুর পাতা ও ছন দিয়ে তৈরি নানা ধরনের মাদুর, ঝাড়ু, ছাতা ইত্যাদি কুটির শিল্পজাত দ্রব্য তৈরি করে জীবিকা নির্বাহ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A কোন নৃগোষ্ঠী বলে চিহ্নিত করা হচ্ছে? তাদের অর্থনৈতিক জী…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর