উদ্দীপকে 'B [গণিত] কোন নৃগোষ্ঠী বলে চিহ্নিত করা হচ্ছে? ওদের ধর্মীয় জীবন অন্য নৃগোষ্ঠী থেকে ভিন্ন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] কে গারো নৃগোষ্ঠী বলে চিহ্নিত করা হচ্ছে। গারোদের ধর্মীয় জীবন অন্যান্য নৃগোষ্ঠী থেকে ভিন্ন হয়ে থাকে। গারো সমাজের অধিকাংশই বাংলাদেশের শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল প্রভৃতি জেলায় বসবাস করে। তারা নিজেদের আচিক মান্দি বা পাহাড়ের মানুষ বলে পরিচয় দিতে পছন্দ করে। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে মান্দি দ্বারা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশে বসবাসরত গারোদের অধিকাংশই ধর্মান্তরিত খ্রিস্টান। তাদের ঐতিহ্যবাহী ধর্মের নাম সংসারেক এবং তাদের প্রধান দেবতার নাম তাতারা রাবুগা। তাদের অন্য একজন দেবতা হচ্ছেন সালজং বা সূর্য। প্রাচীনকাল থেকেই গারোরা আত্মার অবিনাশিত্য এবং পুনর্জন্মে বিশ্বাসী। তারা সর্বপ্রাণবাদ এবং অতিপ্রাকৃতকেও বিশ্বাস করে। অতিপ্রাকৃতের আরেক নাম মাইতে। মাইতে বলতে তারা দেবদেবী এবং প্রেতাত্মা উভয়কেই বুঝিয়ে থাকে। তারা আরও বিশ্বাস করে মাইতে জঙ্গলে, পাহাড়ে এবং আকাশে বসবাস করে। পূজা-অর্চনার মাধ্যমে তারা মাইতেদের সন্তুষ্ট রাখতে চায়। গারোদের এরূপ ধর্মীয় জীবন বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর মধ্যে দেখা যায় না। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, গারোদের ধর্মীয় জীবন অন্য নৃগোষ্ঠী থেকে স্বতন্ত্র এবং বৈচিত্র্যময়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'B কোন নৃগোষ্ঠী বলে চিহ্নিত করা হচ্ছে? ওদের ধর্মীয় জীবন অ…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর