উদ্দীপকে উল্লিখিত লীলাবতী গোমেজ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? -ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত লীলাবতী গোমেজ গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। বাংলাদেশে বসবাসরত গারোরা ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাঈল জেলায় বাস করে। গারোরা মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তারা নিজেদের ভাষাকে বলে 'আচিক কুসিক' বা পাহাড়ি ভাষা। বাংলাদেশে বসবাসরত গারোদের ৯০% ধর্মান্তরিত খ্রিষ্টান। এর মধ্যে প্রায় ২% মুসলিম ও হিন্দু। বাকি ৮% তাদের ঐতিহ্যবাহী ধর্ম পালন করে। তাদের ঐতিহ্যবাহী ধর্মের নাম সাংসারেক। সাংসারেক ধর্মে গারোদের নানা দেব-দেবতা রয়েছে। গারোদের বিশ্বাস অনুযায়ী তাদের প্রধান দেবতার নাম 'তাতারা রাবুগা'। উদ্দীপকে দেখা যায়, লীলাবতী গোমেজের বাড়ি নেত্রকোণা জেলায়। তাদের নৃগোষ্ঠীর প্রায় ৯০% ধর্মান্তরিত খ্রিষ্টান। এসব বৈশিষ্ট্য পূর্বোক্ত আলোচনায় আলোচিত গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় উদ্দীপকের লীলাবতী গোমেজ গারো নৃগোষ্ঠীর সদস্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত লীলাবতী গোমেজ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? -ব্যাখ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর