উদ্দীপকে উল্লিখিত সীমা বিষ্ণুপ্রিয়াদের সমাজে নৃত্য খুবই পবিত্র বিষয়। -বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সীমা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, তাদের সমাজে নৃত্য খুবই পরিত্র বিষয়। মণিপুরিরা প্রধানত বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের সমতল ভূমিতে বসবাস করে। মণিপুরিরা বৈষ্ণব ধর্মের অনুসারী। মণিপুরিরা হিন্দুধর্মের আচার-অনুষ্ঠানাদি পালন করে। উদ্দীপকের সীমা বিষ্ণুপ্রিয়ার ক্ষেত্রেও অনুরূপ বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে। অর্থাৎ সীমা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। মুণিপুরিদের কাছে নৃত্য খুবই পবিত্র বিষয়। তাদের মতে নৃত্য শুদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। তাদের বিশ্বাস যে, নৃত্য সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করে এবং তা সাফল্য বয়ে আনে। মণিপুরিদের নৃত্যের মধ্যে লাইহারাউবা খুব জনপ্রিয়। নৃত্যটি দেবতাদের মনোরঞ্জনের জন্য চৈত্র-বৈশাখ মাসে ১৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। রাসনৃত্য তাদের আরেকটি জনপ্রিয় নৃত্য, যা রাধা-কৃষ্ণের উদ্দেশ্যে নাচা হয়। এছাড়া তাদের মধ্যে 'থাবাল চংবা' নামের একটি নৃত্য প্রচলিত আছে যা মণিপুরি ছেলেমেয়ে উভয়ই নাচে। তাদের সমাজে 'পেনা ইসেই' নামের আরেক ধরনের মৃত্য প্রচলিত আছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় মণিপুরিরা বিভিন্ন সামাজিক উৎসব-অনুষ্ঠানে তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। মণিপুরিদের কাছে ধর্মীয়ভাবে নৃত্য খুবই পবিত্র বিষয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সীমা বিষ্ণুপ্রিয়াদের সমাজে নৃত্য খুবই পবিত্র বিষয়…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর