উদ্দীপকে উল্লিখিত তনয় বড়ুয়ার নৃগোষ্ঠীর নেতৃত্বের ধরন বিশ্লেষণ, কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তনয় বড়ুয়া চাকমা নৃগোষ্ঠীর সদস্য। বাংলাদেশে বসবাসরত চাকমারা পার্বত্য অঞ্চলের তিনটি জেলা যথা-খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় বসবাস করে। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নগোষ্ঠীর মধ্যে চাকমারাই সংখ্যাগরিষ্ঠ। তাদের প্রধান সামাজিক উৎসব হলো বিজু। তারা চৈত্র মাসের শেষ দুইদিন এবং বৈশাখ মাসের প্রথম দিনটিসহ মোট তিনদিন বিজু উৎসব পালন করে। উদ্দীপকে দেখা যায়, তনয় বড়ুয়ার বাড়ি রাঙ্গামটি জেলায় এবং তাদের নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব হলো বিজু। যা উপরে আলোচিত চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। চাকমাদের সমাজব্যবস্থা স্তরায়িত। কতকগুলো চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। আদামের প্রধানকে বলা হয় কারবারি। আবার কতকগুলো চাকমা আদাম নিয়ে গঠিত হয় গ্রাম বা মৌজা। এর প্রধানকে বলা হয় হেডম্যান। আর চাকমা সমাজের কয়েকশ মৌজা বা গ্রাম মিলে চাকমা সার্কেল গঠিত। এর প্রধান হচ্ছেন চাকমা রাজা। রাজা বংশ পরম্পরায় নিযুক্ত হন। যুগ যুগ ধরে রাজাকে কেন্দ্র করেই চাকমা সমাজ আবর্তিত হয়েছে। তবে সময়ের পরিক্রমায় এসব আনুষ্ঠানিকতা ক্রমশ হ্রাস পাচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তনয় বড়ুয়ার নৃগোষ্ঠীর নেতৃত্বের ধরন বিশ্লেষণ, কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর