উদ্দীপকে নির্দেশিত দুটি নৃগোষ্ঠীর পারিবারিক ব্যবস্থায় বিদ্যমান পার্থক্যগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত নৃগোষ্ঠী দুটি তথা চাকমা ও গারোদের পারিবারিক ব্যবস্থায় কতিপয় পার্থক্য রয়েছে। গারোরা বাংলাদেশের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল প্রভৃতি জেলায় বাস করে। তাদের প্রধান সামাজিক উৎসব হলো ওয়ানগালা। উদ্দীপকের প্রতীমা গোমেজের ক্ষেত্রেও অনুরূপ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রতীমা গোমেজ গারো নৃগোষ্ঠীর সদস্য। গারো পরিবার মাতৃসূত্রীয়। তাদের মধ্যে সম্পত্তি ও বংশ নাম মাতৃধারায় তথা মা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পতি স্ত্রীর বাবার গৃহে বসবাস করে। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা বা নোকনা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। রীতি অনুযায়ী নোকনার অন্যান্য বোনেরা মায়ের কাছ থেকে কোনো সম্পত্তি পায় না। যারা সম্পত্তি পায় না তাদের বলা হয় এগেট। অন্যদিকে, চাকমা সমাজের পরিবার প্রধানত পিতৃতান্ত্রিক। সমাজে পিতার সূত্র ধরে সন্তানদের দল ও বংশ পরিচয় নির্ণয় করা হয়। এদের পারিবারিক ক্ষমতা স্বামী বা বয়স্ক পুরুষের হাতে ন্যস্ত থাকে। পিতার মৃত্যুর পর পুত্র সন্তানেরা সমান হারে মালিকানা পেয়ে থাকে। কিন্তু কন্যারা পিতার সম্পত্তির কোনো অংশ পায় না। তবে পুত্র সন্তান না থাকলে সেক্ষেত্রে মেয়েরা পিতার সম্পত্তির মালিকানা পেয়ে থাকে। সুতরাং উপরের তুলনামূলক আলোচনা থেকে বলা যায় যে, চাকমা ও গারো সমাজের পরিবার ব্যবস্থায় যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত দুটি নৃগোষ্ঠীর পারিবারিক ব্যবস্থায় বিদ্যমান পার্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর