শেয়ারFacebookWhatsApp

কোচ নৃগোষ্ঠীর ভাষা কী?

উত্তর: কোচ নৃগোষ্ঠীর ভাষার নাম তিব্বতীয় বর্মণ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

কোচ নৃগোষ্ঠীর ভাষা কী?

উদ্দীপক

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য বিজন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলার বাসিন্দা। সে অস্ট্রালয়েড নরবংশের অন্তর্ভুক্ত। বাবার মৃত্যুর পর বিজন ও তার ভাই বাবার সব সম্পত্তির মালিক হয়। তাদের কথা বলার নিজস্ব ভাষা আছে। বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি জেলায় বাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য কণিকার পরিবার। মায়ের মৃত্যুর পর কণিকা সব সম্পত্তির মালিক হয় । তাদের নৃগোষ্ঠীর অধিকাংশ ধর্মান্তরিত।

Dhaka · 2018

উত্তর

কোচ নৃগোষ্ঠীর ভাষার নাম তিব্বতীয় বর্মণ।

উত্তর

বাংলাদেশে বসবাসরত অনেক নৃগোষ্ঠী (মণিপুরি, সাঁওতাল, খাসিয়া, গারো ইত্যাদি) নৃত্যকে শুধু বিনোদন হিসেবে বিবেচনা করে না, বরং তারা এর মাধ্যমে তাদের ঐতিহ্য তুলে ধরে। উদাহরণ হিসেবে বলা যায়, মণিপুরি নৃগোষ্ঠী মনে করে নৃত্য শুদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। পাশাপাশি নৃত্য তাদের নিজস্ব সংস্কৃতিকেও তুলে ধরে। মণিপুরিদের মতোই সাঁওতাল, খাসিয়া কিংবা গারো সম্প্রদায় নৃত্যকে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রকাশের মাধ্যম হিসেবে বিবেচনা করে। এজন্যই বলা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃত্যের মাধ্যমে তাদের ঐতিহ্যকে তুলে ধরে।

উত্তর

উদ্দীপকের বিজন বাংলাদেশের সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। সাঁওতালরা বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী। এ নৃগোষ্ঠীর সদস্যরা বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, গাইবান্ধা প্রভৃতি জেলায় বাস করে। সাঁওতালরা অস্ট্রিক ভাষা-ভাষী আদি অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর। সাঁওতালদের চেহারা গাঢ় কালো, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু, মুখে দাড়ি-গোফ কম, চুল কালো ও কোঁকড়ানো, দেহের উচ্চতা মাঝারি ধরনের। সাঁওতাল সমাজে সম্পত্তির উত্তরাধিকার নীতি পিতৃসূত্রীয়। পিতার সম্পত্তিতে পুত্রদের সকলের সমান অধিকার রয়েছে। মেয়েরা পৈত্রিক সম্পত্তির কোনো অংশ দাবি করতে পারে না। উদ্দীপকের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য বিজন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলার বাসিন্দা। সে অস্ট্রালয়েড নরবংশের অন্তর্ভুক্ত। তার বাবার মৃত্যুর পর সে নিজে এবং তার ভাই সম্পত্তির মালিক হয়। বিজনের নৃগোষ্ঠীগত এসব বৈশিষ্ট্যের সাথে উপরে উল্লিখিত সাঁওতাল সমাজের তুলনা করলে সহজেই বোঝা যায়, বিজন সাঁওতাল নৃগোষ্ঠীর সদস্য।

উত্তর

উদ্দীপকের কণিকা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। কারণ গারো সমাজে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রে বর্তায়। যেমনটা কণিকার ক্ষেত্রে ঘটেছে। গারো পরিবারে মা সব সম্পত্তির মালিক। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা বা 'নোকনা' সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। নোকনা অর্থ পরিবারের ভিত্তি। রীতি অনুযায়ী নোকনার বোনেরা তাদের মায়ের কাছ থেকে সম্পত্তি পায় না। যারা সম্পত্তি পায় না তাদের বলা হয় 'এগেট'। এগেটরা অস্থায়ীভাবে মাতৃগৃহে বসবাস করে এবং তাদের ওপর বৃদ্ধ পিতামাতার দেখাশোনার কোনো দায়িত্ব বর্তায় না। বৃদ্ধ পিতামাতার দেখাশোনার দায়িত্ব নোকনার ওপর বর্তায়। উল্লেখ্য যে, গারো পরিবারে সম্পত্তির মালিকানা স্ত্রীর হলেও ব্যবস্থাপনার দায়িত্ব স্বামীর। পরিশেষে বলা যায়, বর্তমানে আধুনিকতার প্রভাবে গারো সমাজে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসলেও মাতৃসূত্রীয় কাঠামো এখনও বহাল আছে। ফলে গারো সমাজে নারীরা ঠিক পুরুষের ওপর কর্তৃত্ব না করলেও তুলনামূলকভাবে যথেষ্ট মর্যাদা ও স্বাধীনতা ভোগ করে।
HSCSociology 2nd PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।