শেয়ারFacebookWhatsApp

চাকমা সার্কেলের প্রধান কে?

উত্তর: চাকমা সার্কেলের প্রধান হলেন চাকমা রাজা।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

চাকমা সার্কেলের প্রধান কে?

রাজশাহী কলেজ · 2025

উত্তর

চাকমা সার্কেলের প্রধান হলেন চাকমা রাজা।

উত্তর

জুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষিপদ্ধতি। 'জুম চাষ' বিশেষ শব্দে 'ঝুম চাষ' নামেও পরিচিত। 'জুম চাষ' এক ধরনের স্থানান্তরিত কৃষিপদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে তোলা হয়। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এ চাষ করা হয়। এ পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়।

উত্তর

উদ্দীপকের ছকে মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। মণিপুরিদের আদিনিবাস ছিল ভারতের মণিপুর রাজ্যে। তারা প্রধানত বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের সমতল ভূমিতে বসবাস করে। মণিপুরিদের সামাজিক ব্যবস্থায় পিতৃতান্ত্রিক পরিবার এবং তাদের অর্থনীতির প্রধান হাতিয়ার কৃষি। মণিপুরিরা খাবারের ব্যাপারে খুব সচেতন, তারা মাছ-মাংস খায় না। তাই তাদেরকে নিরামিষভোজী বলা হয়। ধর্মীয় দিক থেকে তারা বৈষ্ণব ধর্মের অনুসারী। মণিপুরিদের সংস্কৃতির মধ্যে নৃত্য অধিক জনপ্রিয়। এছাড়াও মণিপুরি সমাজের ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে কমলগঞ্জের রাসমেলা অত্যন্ত প্রসিদ্ধ। উদ্দীপকের ছকে বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যেখানে তাদের সামাজিক জীবন পিতৃসূত্রীয় এবং তাদের অর্থনীতি কৃষিভিত্তিক। তারা নিরামিষভোজী এবং তারা বৈষ্ণব ধর্মের অনুসারী। তাদের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী উৎসব কমলগঞ্জের রাসমেলা। এইসব বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ছকটি দ্বারা মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের নৃগোষ্ঠী তথা মণিপুরিদের সাথে গারোদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান। বাংলাদেশে বসবাসরত গারো এবং মণিপুরি জনগোষ্ঠী তাদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং বসবাসের স্থানের ভিত্তিতেও তুলনামূলক পার্থক্য দেখা যায়। সমাজ ব্যবস্থায় গারোদের পরিবার মাতৃতান্ত্রিক। গারো পরিবারে সন্তানরা মায়ের পরিচয়ে সমাজে পরিচিত হয়। গারোদের প্রধান পেশা কৃষিকাজ। অপরদিকে, মণিপুর সমাজ পিতৃতান্ত্রিক। মণিপুরিদের একই গোত্রের মধ্যে বিয়ে নিষিদ্ধ। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক দকমান্দা ও দকশারি"। আর পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক 'গান্দো'। অপরদিকে মণিপুরি মেয়েদের বুক আবৃত করে লুঙ্গি পরিধান করা তাদের ঐতিহ্যের অংশ। আর ছেলেরা ধুতি পরিধান করে। মণিপুরি মেয়েদের পোশাক নাগ পোশাক হিসেবে অভিহিত। আবার গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। যদিও বর্তামানে অধিকাংশ খ্রিষ্টধর্ম পালন করে থাকে। অন্যদিকে মণিপুরিরা বৈষ্ণব ধর্মের অনুসারী। তারা হিন্দু ধর্মের বৈষ্ণবীয় মতে বিশ্বাসী। এছাড়াও গারোদের সাংস্কৃতিক উৎসবের মধ্যে ওয়ানগালা হলো প্রধান। আর মণিপুরি নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী উৎসব হলো রাসমেলা। এছাড়া মণিপুরিরা নৃত্যের জন্যও পরিচিত। সর্বোপরি উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং গারোদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান ক্ষেত্রে পার্থক্য রয়েছে।
HSCSociology 2nd Paperরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।